রোমে বিমানের কারিগরি ত্রুটি

ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ আটকে পড়ায় একই উড়োজাহাজে পরিচালিত ঢাকা-রোম-টরন্টো রুটের BG 305 ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ফ্লাইটটি শনিবার (৮ আগস্ট) বেলা ১টা (১৩০০ ঘণ্টা) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশে ছেড়ে যাবে।
শুক্রবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, BG 305 ফ্লাইটে ভ্রমণকারী যাত্রীদের সকাল ৯টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিমান জানায়, টরন্টো-রোম-ঢাকা রুটের BG 306 ফ্লাইট পরিচালনার সময় রোমের ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটিতে একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। ত্রুটি সম্পূর্ণভাবে সমাধান এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে উড়োজাহাজটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
একই উড়োজাহাজ ব্যবহার করে ঢাকা-রোম-টরন্টো রুটের BG 305 ফ্লাইট পরিচালিত হওয়ার কারণে এর সময়সূচিও বিলম্বিত হয়েছে বলে জানানো হয়।
এদিকে, রোমে আটকে পড়া BG 306 ফ্লাইটের যাত্রীদের জন্য হোটেলে আবাসন, খাবারসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তার ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, BG 306 ফ্লাইটের হালনাগাদ সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। যাত্রীদের প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য বিমান হটলাইন ১৩৬৩৬-এ যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস এই অনাকাঙ্ক্ষিত বিলম্বে যাত্রীদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

আন্তর্জাতিক যাত্রীদের ভোটে নির্ধারিত স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এয়ারলাইনসগুলোর তালিকায় এক ধাপ এগিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। ২০২৬ সালের তালিকায় ‘বেস্ট রিজিওনাল এয়ারলাইনস (ইন্ডিয়া/সাউথ এশিয়া)’ ক্যাটাগরিতে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইনসটি।
৪২ মিনিট আগে
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্টে অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি রেকর্ড ৬৪২ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এক মাসে এ খাতে এটিই সর্বোচ্চ রপ্তানি। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে জাপানে। এ সময়ে দেশটিতে রপ্তানি হয়েছে ১১৮ দশমিক ৬৭ মিলিয়ন ডলারের তৈরি পোশাক।
৩ ঘণ্টা আগে
দেশে বিভিন্ন বয়সী জনগোষ্ঠীর মধ্যে মোবাইল ফোনের ব্যবহার দিন দিন বাড়লেও সবাই এখনো এর মালিক হতে পারেনি। পারস্পরিক যোগাযোগের মাধ্যম হিসেবে দৈনন্দিন জীবনে সব কর্মকাণ্ডেই এর গুরুত্ব বেড়েছে। এমনকি ৫ বছরের শিশুর কাছেও মোবাইল এখন নিত্যসঙ্গী। একাকিত্বের কারণে বয়স্কদের মধ্যেও বেড়েছে মোবাইল হাতে সময়...
১৮ ঘণ্টা আগে
২০২৭ সালের পবিত্র হজ নিবন্ধনের অর্থ জমা নেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার সংশ্লিষ্ট সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নির্ধারিত লেনদেনের সময় শেষ হওয়ার পরও ব্যাংকে উপস্থিত হজ গ্রাহকদের অর্থ জমা নিতে বলা হয়েছে।
১ দিন আগে