
আগামী ১ অক্টোবর থেকে ফ্লাইটে সব ধরনের পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ করেছে এমিরেটস। তবে, শর্ত সাপেক্ষে যাত্রীরা সঙ্গে করে একটি পাওয়ার ব্যাংক বহন করতে পারবেন। পাওয়ার ব্যাংকটি ফ্লাইটে অন্য ডিভাইস চার্জ এবং বিমানের পাওয়ার সোর্স ব্যবহার করে রিচার্জও করা যাবে না।
এমিরেটস জানিয়েছে, অন্য যেসব শর্ত পূরণ সাপেক্ষে পাওয়ার ব্যাংক বহন করা যাবে, তার মধ্যে রয়েছে—এর ক্যাপাসিটি ১০০ ওয়াট আওয়ারের বেশি হবে না, পাওয়ার ব্যাংকের সঙ্গে ক্যাপাসিটি রেটিং তথ্য থাকতে হবে, ওভারহেড বিনে রাখা যাবে না, সিট পকেটে অথবা আসনের নিচে কোনো একটি ব্যাগের ভেতর (সম্মুখ সারির যাত্রীদের জন্য) রাখতে হবে। চেকড লাগেজে পাওয়ার ব্যাংক বহনে নিষেধাজ্ঞাও বহাল থাকবে।
এমিরেটস আরও জানিয়েছে, ব্যাপক পর্যালোচনা ও গবেষণার পর ফ্লাইটে ঝুঁকি নিরসনের স্বার্থে এমিরেটস এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিগত বছরগুলোতে গ্রাহকদের মধ্যে পাওয়ার ব্যাংক ব্যবহারের মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে, বিশ্বব্যাপী এভিয়েশন সেক্টরে লিথিয়াম ব্যাটারি-সংক্রান্ত বিভিন্ন ঘটনা বা দুর্ঘটনার সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য, পাওয়ার ব্যাংকে এ জাতীয় ব্যাটারিই ব্যবহৃত হয়।

বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ কমাতে নিজেদের আপৎকালীন মজুত থেকে যৌথভাবে ১০ কোটি (১০০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। আগামী চার মাসের মধ্যে বিভিন্ন ধাপে এই বিশাল পরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ...
৪ ঘণ্টা আগে
বিশ্ববাজারে তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও গোপন হুমকি দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
১৫ ঘণ্টা আগে
কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১ দিন আগে