
চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ৩ কোটি ২৭ লাখ ৭২ হাজার মার্কিন ডলার (প্রায় ৩২৭ কোটি টাকা) বিনিয়োগ করবে চীনের লেসো গ্রুপ। এ জন্য প্রতিষ্ঠানটিকে ১২ দশমিক ৫ একর জমি হস্তান্তর করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
আজ সোমবার বেজার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর জমি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্বব্যাপী পিভিসি ও পিইএক্স পাইপ, সৌর প্যানেল, স্যানিটারি সামগ্রী, কিচেন উপকরণ, দরজা-জানালা, ওয়াটার পিউরিফায়ার, জলরোধী সামগ্রী, অগ্নিনির্বাপণ সরঞ্জাম, কেব্ল, লাইটিং, পরিবেশ সুরক্ষা ও নির্মাণসামগ্রী উৎপাদনে সুপরিচিত প্রতিষ্ঠানটি বাংলাদেশেও এসব পণ্য উৎপাদন করবে।
২০২৪ সালে লেসো গ্রুপের আয় ছিল প্রায় ৯৭৪ মিলিয়ন ডলার। প্রায় ২০ হাজার কর্মী নিয়ে প্রতিষ্ঠানটির উৎপাদন কেন্দ্র রয়েছে ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনে।
বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, এই জমি হস্তান্তরের মধ্য দিয়ে বেজা একটি বিনিয়োগবান্ধব ও কার্যকর উদ্ভাবনমুখী শিল্প পরিবেশ তৈরিতে আরও একধাপ এগিয়ে গেল। লেসো গ্রুপের হাত ধরে আরও কিছু প্রতিষ্ঠান এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে শুরু করবে।
চীনের লেসো গ্রুপের প্রতিনিধি বলেন, এই প্রকল্পের মাধ্যমে তাঁরা শুধু আর্থিক লাভ নয়; বরং পরিবেশবান্ধব পণ্য, নবায়নযোগ্য শক্তি ও সংশ্লিষ্ট পণ্যের সাপ্লাই-চেইন প্ল্যাটফর্ম সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেবেন।
বেজা ও চীনের লেসো গ্রুপ আশা করছে, এই বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক অঞ্চলের গুরুত্ব ও সম্ভাবনাকে আরও বৃদ্ধি করবে।
জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় ১৫টি শিল্পপ্রতিষ্ঠান ইতিমধ্যে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে এবং আরও কিছু শিল্পপ্রতিষ্ঠান নির্মাণাধীন রয়েছে। সাগরতীরের ২৫ কিলোমিটার দৈর্ঘ্যে গড়ে ওঠা দেশের বৃহত্তম এ পরিকল্পিত শিল্পাঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান ছাড়াও নগর ব্যবস্থার সব সুযোগ-সুবিধার সমন্বয় ঘটানো হচ্ছে।

বাংলাদেশ ও পাকিস্তানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ আরও এক মাসের জন্য বাতিল করেছে কাতার। হরমুজ প্রণালিতে অব্যাহত অস্থিরতার কারণে কাতারএনার্জি এ সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি দুই দেশকে জানিয়েছে, এলএনজি চালান বাতিলের এই সিদ্ধান্ত নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহন
১ ঘণ্টা আগে
প্রথমবারের মতো আন্তর্জাতিক বাজারে সভরেইন বন্ড বা সার্বভৌম বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ। আগামী তিন মাসের মধ্যে এই বন্ড বিক্রি করে ৫০০ মিলিয়ন থেকে ১০০ কোটি ডলার বা ১ বিলিয়ন ডলার তুলতে চায় সরকার। এরই মধ্যে ইউরোপ ও নিউইয়র্কে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করে জোরালো আগ্রহের আভাস পেয়েছে ঢাকা।
২ ঘণ্টা আগে
ইরানের দেওয়া শান্তি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তিন শতাংশেরও বেশি বেড়েছে।
৪ ঘণ্টা আগে
পান কি সবজি জাতীয় ‘ফসল’ নাকি পৃথক ভেষজ পণ্য—এই নিয়ে দীর্ঘ দুই যুগের দ্বন্দ্বের অবসানে অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। শীর্ষ আদালতের রায়ে ফয়সালা হওয়ার পর থেকে বছর বছর বাড়ছে রপ্তানি। তার আগে দুই সংগঠনের বিরোধে প্রভাব পড়েছিল বহির্বিশ্বে বাংলাদেশের পান রপ্তানিতে।
৪ ঘণ্টা আগে