Ajker Patrika

ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ‘ওয়ান শো’ জিতল ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’

আজকের পত্রিকা ডেস্ক­
ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ‘ওয়ান শো’ জিতল ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’
ছবি: বিজ্ঞপ্তি

ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’ ক্যাম্পেইন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ‘ওয়ান শো ২০২৬’-এ দুটি ক্যাটাগরিতে মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছে। ‘গ্রিন পেনসিল’ ও ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস পেনসিল’ বিভাগে এই স্বীকৃতি পেয়েছে ক্যাম্পেইনটি।

আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই অর্জনের মাধ্যমে ডিবিএল সিরামিকস এখন বাংলাদেশের প্রথম সিরামিকস ব্র্যান্ড, যারা এই লেভেলে গ্লোবাল ক্রিয়েটিভ প্ল্যাটফর্মে স্বীকৃতি পেল। বিশ্বমঞ্চে যাওয়ার আগে থেকেই ‘টাইলচক’ ক্যাম্পেইনটি একের পর এক আন্তর্জাতিক পুরস্কার জিতে নিচ্ছিল। ইতিমধ্যে এর ঝুলিতে জমা হয়েছে এশিয়ার বিখ্যাত স্পাইকস এশিয়া, অ্যাডফেস্ট ও দি অ্যাডফোরাম ফিনিক্স ট্রিবিউট ২০২৬-এর মতো মর্যাদাপূর্ণ সব সম্মাননা।

টাইলচক একটি সাসটেইনেবিলিটি উদ্যোগ, যা সার্কুলার ইকোনমির এক দারুণ উদাহরণ, যেখানে টাইলস তৈরির সময় উৎপন্ন হওয়া সিরামিক স্লাজকে (বর্জ্য কাদামাটি) ব্যবহার করে ক্লাসরুমের চক তৈরি করা হয়েছে। একই সঙ্গে সমাজের দুটি বড় সমস্যার সমাধান করছে এই প্রজেক্ট, একদিকে কারখানার পরিবেশগত ক্ষতিকর বর্জ্য কমানো, অন্যদিকে সুবিধাবঞ্চিত স্কুলগুলোতে শিক্ষার উপকরণের অভাব দূর করা।

প্রকল্পটির প্রভাব আরও বাড়াতে টাইলচকের ফর্মুলা ওপেন সোর্স করে দেওয়া হয়েছে, অন্য নির্মাতারা চাইলে নিজেরা এই ফর্মুলা ব্যবহার করতে পারেন।

এই অনন্য অর্জন নিয়ে ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার (সিবিও) মোহাম্মদ বায়েজীদ বাশার বলেন, ‘এই সম্মান পেয়ে আমরা সত্যিই আনন্দিত! আমরা শুরু করেছিলাম আমাদের ইন্টারনাল প্রসেসগত একটি সমস্যা সমাধানের উদ্দেশ্যে, কখনো ভাবিনি এটি এত বড় জায়গায় পৌঁছে যাবে। পুরস্কার অবশ্যই অনুপ্রেরণার, কিন্তু আমাদের কাছে আসল অর্জন হলো আমাদের কারখানায় ‘‘জিরো-ডাম্পিং’’ নিশ্চিত করা এবং সুবিধাবঞ্চিত শিশুদের হাতে শেখার উপকরণ পৌঁছে দেওয়া। আমরা বাংলাদেশকে এই প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করতে পেরে কৃতজ্ঞ এবং ব্যবসার বাইরেও মানুষের জীবনে সত্যি কোনো কাজে আসে, এমন সব টেকসই সমাধান তৈরিতে আমরা সব সময় কাজ করে যাব।’

ওয়ান শোর মেরিট অ্যাওয়ার্ড এই স্বীকৃতি দেখায়, সৃজনশীলতা শুধু বিজ্ঞাপন বা কমিউনিকেশনেই সীমাবদ্ধ নয়, এটি পরিবেশ ও সমাজের বড় বড় সমস্যার সমাধানও দিতে পারে। টাইলচক দেখিয়ে দিচ্ছে কীভাবে শিল্পবর্জ্যকে শিক্ষা ও পরিবেশ—দুই ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তনের হাতিয়ার বানানো যায়। ডিবিএল সিরামিকস ভবিষ্যতেও টেকসই উদ্ভাবনের মাধ্যমে এভাবেই এগিয়ে যেতে চায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সফল ব্যক্তিদের জীবনের দশটি অভ্যাস

রাতে বন্ধুদের সঙ্গে আড্ডায় দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩

পাকিস্তানের বিপক্ষে মুশফিক আজ যা করলেন, তা বাংলাদেশের আর কেউ পারেননি

রাজধানীতে পরকীয়ার জেরে লাশ খণ্ডবিখণ্ড, মা-মেয়ে গ্রেপ্তার: র‍্যাব

অফিসকে বাসা বানিয়ে থাকছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৮ কর্মকর্তা-কর্মচারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত