Ajker Patrika

ঈদে ‘নগদ’ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাক

আজকের পত্রিকা ডেস্ক­
ঈদে ‘নগদ’ কেনাকাটায় আকর্ষণীয় ক্যাশব্যাক
ছবি: বিজ্ঞপ্তি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গ্রাহকদের উৎসবের কেনাকাটা আরও সহজ ও সাশ্রয়ী করতে রিটেল, লাইফস্টাইল, ই-কমার্সসহ বিভিন্ন খাতে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’।

কয়েক সপ্তাহব্যাপী চলমান এই ক্যাম্পেইনের আওতায় নগদ অ্যাপ অথবা কিউআর কোড স্ক্যান করে অথবা ই-কম গেটওয়ে ব্যবহার করে ডিজিটাল পেমেন্ট করলেই গ্রাহকেরা পাচ্ছেন চমৎকার সব ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সুবিধা।

ইলেকট্রনিকস পণ্যের কেনাকাটায় গ্রাহকেরা পাবেন ৫০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই সুবিধা পেতে নির্দিষ্ট ১৫টি শীর্ষ ব্র্যান্ড থেকে ন্যূনতম ২০ হাজার টাকার পণ্য কিনতে হবে। শীর্ষস্থানীয় এসব ব্র্যান্ডের তালিকায় কয়েকটি হলো— ওয়ালটন, সিঙ্গার, বাটারফ্লাই, ট্রান্সকম ডিজিটাল, র‍্যাংগস, হাইয়ার, ভিশন, মিনিস্টার, গ্যাজেট অ্যান্ড গিয়ার, অ্যাপল গ্যাজেটস ও স্টার টেক।

ঈদের পোশাক ও জুতা কেনাকাটায় নগদ দিচ্ছে ৪০০ টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ। নির্দিষ্ট ব্র্যান্ড থেকে ন্যূনতম ২ হাজার ৫০০ টাকার কেনাকাটায় গ্রাহকেরা পোশাকের জন্য ২০০ টাকা ও জুতার জন্য আরও ২০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। উৎসবের এই লাইফস্টাইল ক্যাম্পেইনে পোশাকের জন্য থাকছে ইনফিনিটি, টুয়েলভ ক্লোথিং, সারা লাইফস্টাইল, জেন্টল পার্ক, আর্টিসান, সেলর ও লে রিভ এবং জুতোর জন্য থাকছে এপেক্স, বে এম্পোরিয়াম ও বাটা।

নিত্যপ্রয়োজনীয় মুদি কেনাকাটার জন্য সুপারস্টোরগুলোতে থাকছে বিশেষ অফার। যেকোনো অনুমোদিত সুপারস্টোরে ন্যূনতম ২ হাজার ৫০০ টাকার কেনাকাটা করে নগদে পেমেন্ট করলেই প্রতি লেনদেনে ১০০ টাকা করে দুবারে ২০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করা যাবে।

উৎসবের আমেজে রেস্তোরাঁয় খাওয়াদাওয়া ও পারিবারিক বিনোদনকেও এই ক্যাম্পেইনের আওতাভুক্ত করেছে নগদ। নির্বাচিত রেস্তোরাঁগুলোতে ন্যূনতম ৫০০ টাকার বিল পেমেন্টে গ্রাহকেরা দুবারে মোট ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।

এ ছাড়া অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডি থেকে সর্বনিম্ন ৪৯৯ টাকার খাবার অর্ডার করলে মিলবে ১০ শতাংশ (সর্বোচ্চ ১০০ টাকা) ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পাশাপাশি, টগি ফান ওয়ার্ল্ড ও হাইপার প্লেগ্রাউন্ডসের মতো জনপ্রিয় বিনোদনকেন্দ্রগুলোতে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে দুবার ৫০ টাকা করে মোট ১০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

এবারের ঈদে ঘরে ফেরা মানুষের যাতায়াত ও ঘরে বসে অনলাইন কেনাকাটা সহজ করতে ই-কমার্স ও ট্রাভেল খাতেও নিজেদের সেবার পরিধি বাড়িয়েছে নগদ। নির্দিষ্ট অনলাইন মার্কেটপ্লেস যেমন, দারাজ ও অথবাতে সর্বনিম্ন এক হাজার টাকার কেনাকাটায় দুবারে মোট ২০০ টাকা (প্রতিবার ১০০ টাকা) ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। অন্যদিকে, ঈদযাত্রায় টিকিটের চাপ সামলাতে টিকিট বুকিং পোর্টাল বিডিটিকেট ও সহজ বাসের সঙ্গে পার্টনারশিপ করেছে নগদ। এই অফারে ৫০০ টাকা বা তার বেশি মূল্যের টিকিট কাটলেই প্রতি লেনদেনে ৫০ টাকা করে দুবারে মোট ১০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

ঈদ ক্যাম্পেইন প্রসঙ্গে নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘চলতি বছরের ঈদুল আজহায় আমরা নিশ্চিত করতে চেয়েছি যেন আমাদের গ্রাহকেরা ডিজিটাল পেমেন্টের সর্বোচ্চ সুবিধা পান।’

জাহিদুল ইসলাম বলেন, ‘ইলেকট্রনিকস, লাইফস্টাইল, সুপারস্টোর ও ই-কমার্সের মতো খাতগুলোতে, যেখানে উৎসবের সময়ে মানুষ সবচেয়ে বেশি খরচ করেন, এখানেই আমরা দারুণ ক্যাশব্যাক অফার সাজিয়েছি। আমাদের লক্ষ্য কেবল ডিজিটাল পেমেন্টের প্রসার বাড়ানো নয়, বরং দেশের কোটি নগদ গ্রাহকের জন্য ঈদের কেনাকাটাকে আরও সাশ্রয়ী, সহজ ও আনন্দময় করে তোলা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাতে বন্ধুদের সঙ্গে আড্ডায় দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩

সফল ব্যক্তিদের জীবনের দশটি অভ্যাস

পাকিস্তানের বিপক্ষে মুশফিক আজ যা করলেন, তা বাংলাদেশের আর কেউ পারেননি

রাজধানীতে পরকীয়ার জেরে লাশ খণ্ডবিখণ্ড, মা-মেয়ে গ্রেপ্তার: র‍্যাব

অফিসকে বাসা বানিয়ে থাকছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৮ কর্মকর্তা-কর্মচারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত