
মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি অনুযায়ী বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা অতিরিক্ত ৩৭ শতাংশ শুল্কভার লাঘবে ছয়টি পদক্ষেপে যাচ্ছে সরকার। আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আন্তমন্ত্রণালয় বৈঠক থেকে পাওয়া মতামতের ভিত্তিতে এমন সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকে অংশ নেওয়া দায়িত্বশীল একটি সূত্র আজকের পত্রিকা'কে এ তথ্য জানিয়েছেন।
সূত্রটি জানিয়েছে, বৈঠকে অংশগ্রহণকারী খাতসংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও বাণিজ্য বিশেষজ্ঞরা চলমান সংকট উত্তরণে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। এর মধ্যে ছয়টি বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। সরকার শিগগিরই এসব বিষয়ে পদক্ষেপ নেবে।
প্রথম পদক্ষেপ হিসেবে নতুন শুল্কহার কার্যকরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অন্তত তিন মাস সময় চাইবে বাংলাদেশ।
এ ছাড়া বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে এখন থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই লক্ষ্যে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
আবার আমদানির ক্ষেত্রে, যে পণ্য আমদানি হলে বাংলাদেশ কাঁচামাল হিসেবে ব্যবহার করতে পারবে কিংবা ভ্যালু এডিশন করে রপ্তানি করতে পারবে, সেসব পণ্যে জোর দেওয়া হবে।
পাশাপাশি নতুন করে আরোপ করা ৩৭ শতাংশ শুল্ক যাতে মার্কিন প্রশাসন প্রত্যাহারে রাজি হয়, সেই লক্ষ্য মার্কিন কিছু পণ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আরোপ করা ট্যারিফ বা শুল্কহার যৌক্তিকভাবে কমানো হবে।
একইভাবে মার্কিন প্রশাসনের নতুন পদক্ষেপ বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান পরিষ্কার করতে অতি দ্রুত উচ্চপর্যায়ে আলোচনা করা হবে।
এ ক্ষেত্রে আলোচনার প্ল্যাটফর্ম তৈরিতে দেরি হলে দুই দেশের আলোচনার একমাত্র প্ল্যাটফর্ম টিকফা ফোরামে বাংলাদেশের শক্তিশালী অবস্থান জানান দেওয়ার ব্যবস্থা নেবে।
এর আগে দুই দেশের সরকারের মধ্যে পারস্পরিক আলোচনা চালিয়ে নিতে বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে মার্কিন বাণিজ্য দপ্তরের (ইউএসটিআর) সঙ্গে দফায় দফায় ই-মেলে চিঠি দিতে পরামর্শ দেওয়া হয়েছে।
ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্যসচিব মো. মাহবুবুর রহমান। এতে অন্যদের মধ্যে অংশ নেন—এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, এফবিসিসিআই প্রশাসক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও কয়েকজন অর্থনীতিবিদ।
আরও খবর পড়ুন:

নিরুপায় হওয়ার যুক্তি দিয়ে সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে। এর ফলে জ্বালানি তেলের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। গণপরিবহন খাতসহ প্রত্যক্ষভাবে জ্বালানি তেল ব্যবহারকারী নাগরিক সমাজের মধ্যে তাৎক্ষণিকভাবে এতে উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার হয়েছে।
৫ ঘণ্টা আগে
ব্যাংক ও শেয়ারবাজারে পুরোপুরি আস্থা ফেরেনি। এর মধ্যে সঞ্চয়পত্রের সুদহার আপাতত অপরিবর্তিত থাকায় নিরাপদ বিনিয়োগের খোঁজে আবারও এই মাধ্যমের দিকে ঝুঁকছেন সঞ্চয়ধারী মানুষ। এর প্রমাণ মিলেছে চলতি অর্থবছরের প্রথম মাসের বিক্রিতে। জুলাইয়ে ২ হাজার ৫৯ কোটি ৪৭ লাখ টাকার নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে, যা গত অর্থবছরের
৬ ঘণ্টা আগে
দেশজুড়ে উদ্যাপিত হলো রয়্যাল এনফিল্ড ওয়ান রাইড ২০২৬-রাইডিং। গতকাল (২০ সেপ্টেম্বর) কমিউনিটি ও পিওর মোটর সাইক্লিংয়ের এই বৈশ্বিক উদ্যাপনে দেশের বিভিন্ন প্রান্তের রাইডাররা বিশ্বের ৬০ টিরও বেশি দেশের রয়্যাল এনফিল্ড রাইডারদের সঙ্গে একাত্ম হয়ে এতে অংশ নেন...
৮ ঘণ্টা আগে
বিলাসপণ্য কেনার ক্ষেত্রে অনেকের কাছে তা নিছক শখ বা ভোগের বিষয়। কিন্তু যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ৩৮ বছর বয়সী ড্যানড্যান ঝু বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। তিনি বিলাসপণ্যকে এমন সম্পদ হিসেবে বিবেচনা করেন, প্রয়োজনে যা আবার বিক্রি করে নগদ অর্থে রূপান্তর করা যায়।
৯ ঘণ্টা আগে