চীনকে টপকে রাশিয়ার জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে আবির্ভূত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, ভারত জুলাই মাসে রাশিয়ার কাছ থেকে প্রতিদিন ২০ লাখ ৭ হাজার ব্যারেল জ্বালানি তেল কিনেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, রাশিয়ার কাছ থেকে ভারত জুলাই মাসে যে পরিমাণ জ্বালানি তেল কিনেছে, তা দেশটির মোট জ্বালানি তেল আমদানির ৪৪ শতাংশ। কেবল তাই নয়, ভারত জুন মাসের তুলনায় ৪ দশমিক ২ শতাংশ বেশি তেল কিনেছে রাশিয়ার কাছ থেকে। এবং গত বছরের এই সময়ের তুলনায় অন্তত ১২ শতাংশ বেশি কিনেছে।
মূলত চীনা তেল পরিশোধনাগারগুলো জ্বালানি তেল উৎপাদন থেকে ক্রমেই কম মুনাফা করায় রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে, যার ফলে ভারত রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে শীর্ষে উঠে এসেছে। জুলাই মাসে চীন রাশিয়ার কাছ থেকে দৈনিক ১৭ লাখ ৬০ হাজার ব্যারেল জ্বালানি তেল কিনেছে।
রাশিয়ার জ্বালানি তেলের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকার পরও ভারত দেশটির ইস্টার্ন সাইবেরিয়া-প্যাসিফিক ওশেন বা ইএসপিও পাইপলাইনের মাধ্যমে আসা জ্বালানি তেল কেনা অব্যাহত রেখেছে। ইএসপিও ব্লেন্ড অপরিশোধিত তেল হলো হালকা, মিষ্টি অপরিশোধিত তেল যা রাশিয়ার রোসনেফ্ট কোম্পানি উৎপাদন করে থাকে। পূর্ব সাইবেরিয়া-প্রশান্ত মহাসাগর পাইপলাইনের মাধ্যমে এই তেল এশিয়ান বাজার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে পাঠানো হয়।
ভারত ৯০০ ফুটের বেশি দৈর্ঘ্যের সুয়েজম্যাক্স ক্যাটাগরির ট্যাংকারের মাধ্যমে এ ধরনের অপরিশোধিত তেল কেনা অব্যাহত রেখেছে। জুলাই মাসে ভারত প্রতিদিন এ ধরনের তেল কিনেছে ১ লাখ ৮৮ হাজার ব্যারেল। জ্বালানিবাহী ট্যাংকার ট্র্যাকার প্রতিষ্ঠান ভরটেক্সার মতে, ২০২৪ অর্থবছরের সর্বশেষ দুই মাসে ভারত রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা ছিল। এই সময়ে রাশিয়া থেকে ভারতে জ্বালানি সরবরাহ বেড়েছে। বিপরীতে দেশটির আগের দুই শীর্ষ তেল সরবরাহকারী দেশ সৌদি আরব ও ইরাক থেকে তেলের সরবরাহ কমেছে।

দেশব্যাপী ক্যাশলেস লেনদেন ব্যবস্থা জোরদার এবং বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় করতে রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় সচেতনতামূলক র্যালি ও ফিল্ড ক্যাম্পেইনের আয়োজন করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।
৬ মিনিট আগে
পিওর গোল্ডের দাম কমায় দেশের বাজারে সোনার গয়নার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ২ লাখ ২৫ হাজার ২৮৯ টাকা।
৫ ঘণ্টা আগে
বন্ধ ও লোকসানে থাকা ৪৪টি সরকারি কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। ওই সব কারখানার জমি ও বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে সেখানে নতুন করে বিনিয়োগ করবেন বেসরকারি উদ্যোক্তারা। সরকারের আশা, এতে অর্থনীতি গতিশীল হবে। কর্মসংস্থান বাড়বে।
১৬ ঘণ্টা আগে
দেশের কৃষিতে ধীরে ধীরে বদলে যাচ্ছে ফসল নির্বাচনের চিত্র। উৎপাদন খরচ, বাজারদর এবং লাভ-লোকসানের হিসাব বিবেচনায় নিয়ে কৃষকেরা ঐতিহ্যগত ধান ও পাটের পরিবর্তে সরিষা, আদা, হলুদ, বিভিন্ন শীতকালীন সবজি এমনকি তামাকের মতো তুলনামূলক বেশি লাভজনক ফসলের দিকে ঝুঁকছেন। এর প্রভাব পড়েছে উৎপাদনেও।
১৬ ঘণ্টা আগে