
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে নবনির্বাচিত পরিচালনা পর্ষদ ২০২৫-২০২৭ মেয়াদের জন্য দায়িত্ব নিয়েছেন।
আজ সোমবার (১৬ জুন) উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে দায়িত্ব গ্রহণ এবং দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী বিজিএমইএর প্রশাসক মো. আনোয়ার হোসেন নবনির্বাচিত বোর্ডের সভাপতি মাহমুদ হাসান খানের কাছে আনুষ্ঠানিকভাবে বিজিএমইএ এর দায়িত্ব হস্তান্তর করেন।
অনুষ্ঠানের প্রথম অংশে সভাপতিত্ব করেন বিদায়ী প্রশাসক মো. আনোয়ার হোসেন। দ্বিতীয় অংশে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান খান। সভায় বিজিএমইএর সাবেক সভাপতিবৃন্দ—খন্দকার রফিকুল ইসলাম, ফারুক হাসান, ড. রুবানা হক, এস এম ফজলুল হক, কাজী মনিরুজ্জামান, আনিসুর রহমান সিনহাসহ বিজিএমইএর শীর্ষস্থানীয় নেতারা এবং বিপুলসংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
নতুন পরিচালনা পর্ষদের অফিস বেয়ারাররা হলেন—প্রথম সহসভাপতি সেলিম রহমান; সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান (বাবলু); সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, (অর্থ) মিজানুর রহমান, ভিদিয়া অমৃত খান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী ও মোহাম্মদ রফিক চৌধুরী।
ঢাকা থেকে পরিচালনা পর্ষদের অন্য পরিচালকেরা হলেন—শাহ রাঈদ চৌধুরী, মোহাম্মদ আব্দুর রহিম, ফয়সাল সামাদ, মো. হাসিব উদ্দিন, মোহাম্মদ আবদুস সালাম, নাফিস উদ দৌলা, সুমাইয়া ইসলাম, ফাহিমা আক্তার, মজুমদার আরিফুর রহমান, আনোয়ার হোসেন চৌধুরী, শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, কাজী মিজানুর রহমান, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, এ বি এম সামছুদ্দিন, আসেফ কামাল পাশা, ড. রশিদ আহমেদ হোসাইনী, ফারুক হাসান, রুমানা রশীদ, মোহাম্মদ সোহেল ও সামিহা আজিম।
চট্টগ্রাম অঞ্চল থেকে পরিচালনা পর্ষদের পরিচালকেরা হলেন—এমডি এম মহিউদ্দিন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ তানভীর, সাকিফ আহমেদ সালাম, মো. সাইফ উল্যাহ মনসুর, এনামুল আজিজ চৌধুরী, পরিচালক এস এম আবু তৈয়ব ও পরিচালক রাকিবুল আলম চৌধুরী।
সভা শেষে সম্মিলিত পরিষদের পক্ষ থেকে সভাপতি কাজী মনিরুজ্জামান এবং সেক্রেটারি চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম বিজিএমইএ এর নতুন পরিচালনা পর্ষদকে ফুল দিয়ে অভিনন্দন জানান। ঐক্য পরিষদের পক্ষ থেকে রোমো গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন (সিআইপি) নতুন পর্ষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিকেএমইএর পক্ষ থেকে নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান এবং নন-বন্ডেড এসএমইএদের পক্ষ থেকে আরএল অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রোকনুজ্জামান নতুন পর্ষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে জাতীয় বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন। ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই সম্প্রসারণমূলক বাজেটের মাধ্যমে সরকার একদিকে মূল্যস্ফীতির....
১ ঘণ্টা আগে
বিশ্বের সবচেয়ে বড় পোশাক বাজার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অবস্থান ক্রমেই দুর্বল হচ্ছে। চলতি বছরের প্রথম চার মাসে দেশটিতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ দশমিক ২৪ শতাংশ। একই সময়ে দেশটিতে বাংলাদেশের প্রতিযোগী দেশ ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া প্রবৃদ্ধি ধরে রেখেছে।
১ ঘণ্টা আগে
দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি কিছুটা ফিরেছে, বেড়েছে মাথাপিছু আয়ও। তবে একই সঙ্গে বিনিয়োগ ও সঞ্চয়ে নিম্নমুখী প্রবণতা এবং শিল্প খাতের ধীরগতি অর্থনীতির ভেতরের দুর্বলতাকে সামনে এনেছে। অর্থনীতিবিদেরা বলছেন, প্রবৃদ্ধির এই পুনরুদ্ধার এখনো ভঙ্গুর; কারণ, বেসরকারি বিনিয়োগ ও আস্থার ঘাটতি পুরোপুরি কাটেনি।
৩ ঘণ্টা আগে
সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ভাতা ও ফ্যামিলি কার্ডসহ অন্যান্য ভাতা বিতরণে মোবাইল আর্থিক সেবা নগদের প্রতি ভাতাভোগীদের আস্থা আরও দৃঢ় হয়েছে। চলতি বছরের ১ মে থেকে এখন পর্যন্ত সরকারের বিভিন্ন কর্মসূচির আওতায় প্রায় ১ কোটি ৫৯ লাখ...
১০ ঘণ্টা আগে