দেশি-বিদেশি ১৬ এয়ারলাইনসের অংশগ্রহণ

দেশের প্রথম আন্তর্জাতিক এয়ারলাইনস ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬ শুরু হতে যাচ্ছে ৩ জুলাই। দুই দিনব্যাপী এই ফুটবল টুর্নামেন্টে দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইনস অংশ নেবে।
টুর্নামেন্ট ঘিরে আজ বুধবার রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজা হোটেলে ক্যাপ্টেনস মিট, ট্রফি উন্মোচন এবং ফিক্সচার ড্র অনুষ্ঠিত হয়েছে।
‘ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যে আয়োজিত এই টুর্নামেন্ট ৩ ও ৪ জুলাই গুলশান ইয়ুথ ক্লাবের টার্ফ মাঠে অনুষ্ঠিত হবে। এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) এই আয়োজনের উদ্যোগ নিয়েছে। টুর্নামেন্টের টাইটেল স্পনসর এনভয়-শেল্টেক্ এভিয়েশন এবং পাওয়ার্ড বাই স্পনসর ভিআইপি মোটরস।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার তপু বর্মণ এবং সাবেক অধিনায়ক ও স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সম্পন্ন করেন।
ড্র অনুযায়ী ‘রাউন্ড অব-১৬’ এ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিপরীতে খেলবে ইথিওপিয়ান এয়ারলাইনস। এয়ার অ্যারাবিয়ার প্রতিপক্ষ ফ্লাই দুবাই, কাতার এয়ারওয়েজের প্রতিপক্ষ এয়ারএশিয়া এবং সৌদিয়ার প্রতিপক্ষ টার্কিশ এয়ারলাইনস।
অন্য ম্যাচগুলোতে সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইনস মুখোমুখি হবে থাই এয়ারওয়েজের, এমিরেটস খেলবে এয়ার ইন্ডিয়ার বিপক্ষে, ইন্ডিগোর প্রতিপক্ষ নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইনস খেলবে এয়ার এ্যাস্ট্রার বিপক্ষে।
৩ জুলাই রাউন্ড অব-১৬ ও কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। ৪ জুলাই সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী এবং ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।
টুর্নামেন্টের কো-স্পনসর রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্টট্রিপ, ওয়ার্ক স্টেশন ও প্লিয়াডেস বাংলাদেশ লিমিটেড (পিবিএল)। স্ট্র্যাটেজিক পার্টনার ঢাকা এয়ারলাইনস ক্লাব। এ ছাড়া হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা-গুলশান, মিডিয়া পার্টনার এভিয়েশন এক্সপ্রেস, ইনজুরি ইনস্যুরেন্স পার্টনার ওয়াদা ইনস্যুর, হাইড্রেশন পার্টনার ট্রাভেল পোর্ট, স্বাস্থ্যসেবা সহযোগী ফেমাস স্পেশালাইজড হসপিটাল এবং ইভেন্ট সাপোর্ট পার্টনার ফেমাস ক্রিয়েশন আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করছে।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ভিআইপি মোটরসের ব্যবস্থাপনা পরিচালক ভাস্কর নাজম, প্লিয়াডেস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. জুবায়ের আক্তার চৌধুরী, গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান তমালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী টুর্নামেন্টের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমের। এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বিভিন্ন এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এভিয়েশন খাতের অংশীজনেরা অনুষ্ঠানে অংশ নেবেন।
আয়োজক সংগঠন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, বাংলাদেশের এভিয়েশন খাতের পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্ব আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তাঁর আশা, এই আয়োজন ভবিষ্যতে এভিয়েশন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশের পুঁজিবাজার থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করতে বন্ড ছাড়ছে পাঁচটি ব্যাংক। নিজেদের মূলধন শক্তিশালী করার পাশাপাশি সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়নের জন্য এ অর্থ সংগ্রহ করবে ব্যাংকগুলো। এর মধ্যে চার ব্যাংক বন্ডের অর্থ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করবে।
৩ ঘণ্টা আগে
ব্যবসার ব্যাংক হিসাব খোলা ও ব্যবসা সম্প্রসারণে ঋণ নিতে এখন বাধ্যতামূলকভাবে ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) দেখাতে হচ্ছে। চলতি অর্থবছর থেকে কার্যকর হওয়া এ শর্তে সবচেয়ে বেশি চাপে পড়েছেন কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উদ্যোক্তারা।
৩ ঘণ্টা আগে
শরিয়াহসম্মত উপায়ে ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ তৈরি করতে ইসলামি ক্রেডিট কার্ড (আইসিসি) পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে আগে থেকেই বিভিন্ন ব্যাংকের ইসলামি ক্রেডিট কার্ড থাকলেও এবারই প্রথম এ ধরনের কার্ড পরিচালনার জন্য পূর্ণাঙ্গ নিয়ন্ত্রক কাঠামো দেওয়া হলো।
৮ ঘণ্টা আগে
টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়নের সুযোগ বাড়াতে ২ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
৮ ঘণ্টা আগে