অর্থনীতিবিদ

জাপান-রাশিয়ায় বেড়েছে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি, রেকর্ড ৬৪২.৯৩ মিলিয়ন ডলার
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্টে অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি রেকর্ড ৬৪২ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এক মাসে এ খাতে এটিই সর্বোচ্চ রপ্তানি। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে জাপানে। এ সময়ে দেশটিতে রপ্তানি হয়েছে ১১৮ দশমিক ৬৭ মিলিয়ন ডলারের তৈরি পোশাক।

রয়টার্সের প্রতিবেদন /গ্যাস ও বিদ্যুৎ-সংকটেও যেভাবে উৎপাদন চালিয়ে যাচ্ছে বাংলাদেশি একটি তৈরি পোশাক কারখানা
গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে বাংলাদেশের অধিকাংশ পোশাক কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। তবে ওয়ালমার্ট, গ্যাপ ও নেক্সটের সরবরাহকারী ‘৪এ ইয়ার্ন ডাইংয়ে’ অন্তত এখন পর্যন্ত কর্মীরা নির্বিঘ্নে হুডি সেলাই করছেন এবং বিভিন্ন ব্র্যান্ডের লোগো লাগাচ্ছেন।

বৈষম্য নিয়ে মানবজাতি একসময় লজ্জিত হবে: অর্থনীতিবিদ কৌশিক বসু
সারা পৃথিবীতে বৈষম্য অগ্রহণযোগ্য মাত্রায় পৌঁছেছে। এক সময় পৃথিবীতে দাস ব্যবসা ছিল, সেই অতীত নিয়ে মানুষ যেমন এখন লজ্জিত হয়; তেমনি এক সময় বর্তমানের মাত্রাছাড়া বৈষম্য নিয়ে মানুষ লজ্জিত হবে বলে মনে করেন অর্থনীতিবিদ কৌশিক বসু...

ফ্রেশ এলপিজির বহরে যুক্ত হলো ২ হাজার টন ক্ষমতার ক্যারিয়ার
দেশের ক্রমবর্ধমান তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) চাহিদা পূরণে পরিবহন সক্ষমতা আরও বাড়িয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস। প্রতিষ্ঠানটির বহরে যুক্ত হয়েছে নতুন একটি এলপিজি ক্যারিয়ার, যা দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে ভূমিকা...












