
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা মো. শাহরিয়ার আজম মুন্নাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাহমীদুর রহমান কারাগারে পাঠানোর আদেশ দেন।
গ্রেপ্তার শাহরিয়ার আজম মুন্না (৪৪) ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও রাণীশংকৈলে উপজেলার সাবেক চেয়ারম্যান এবং অপরজন হলেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী মো. মকবুল হোসেন (৫০)।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে শহরের শিবদীঘি মোড় এলাকা থেকে মুন্নাকে এবং নিজ বাড়ি থেকে মকবুলকে আটক করা হয়। উভয়ের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আদালতের ইন্সপেক্টর বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে রাণীশংকৈল থানায়। ওই মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ ফেব্রুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাণীশংকৈল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভাতারা এলাকায় আরাফাত বাস কাউন্টারের পেছনে একটি কক্ষে অভিযান চালায়। সেখানে প্রথমে ছয়জন এজাহারনামীয় আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ওই কক্ষে রাষ্ট্রবিরোধী পরিকল্পনা ও সহিংস কর্মসূচির প্রস্তুতি চলছিল।
অভিযানকালে ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত হাতবোমা, ৯টি বাঁশের লাঠি এবং ৯৩টি উসকানিমূলক লিফলেট উদ্ধার করা হয়। লিফলেটগুলোর শিরোনামে ১৬ ফেব্রুয়ারি ‘সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল।
পুলিশ আরও জানায়, বৈঠকে উপস্থিত অন্য ৬০-৭০ ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকাভুক্ত করা হয়।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে