
ঠাকুরগাঁওয়ের হরিপুরে মো. মর্তুজা (৪৫) নামের এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার উপজেলার তোররা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
মর্তুজা ওই গ্রামের মৃত তজিউদ্দীনের ছেলে। তিনি ব্র্যাক ব্যাংকে দীর্ঘদিন চাকরি করার পর কিছুদিন আগে চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসেন। তাঁর দুই মেয়ে রয়েছে।
পরিবারের ভাষ্য, মর্তুজা বেশ কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থতায় ভুগছিলেন এবং চিকিৎসাও নিচ্ছিলেন। সম্প্রতি তাঁর মানসিক অবস্থার আরও অবনতি হয়।
জানতে চাইলে ৫ নম্বর হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মর্তুজা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে পেলে ছিলেন। বিষয়টি আমাদের জানা ছিল।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, ‘মর্তুজার আত্মহত্যার খবর পেয়েছি। পরিবারের দাবি, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

২০২৬-২৭ মৌসুমে স্বাধীনতা কাপ, সুপার কাপ, ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচ আয়োজনের জন্য চাঁদপুর জেলা স্টেডিয়াম বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ২২ আগস্ট থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত স্টেডিয়ামটি বাফুফের তত্ত্বাবধানে থাকবে।
৩ মিনিট আগে
প্রথম হওয়া রোহান মণ্ডল বলেন, ‘অনেক কষ্ট করে প্রথম হয়েছি। প্রত্যন্ত গ্রামে এমন খেলার আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ। ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি আগামীতে সব ধরনের খেলাধুলার বড় আয়োজন করা উচিত।’
১৩ মিনিট আগে
চাঁদপুরে গ্রাহকদের বন্ধক রাখা স্বর্ণালংকার আত্মসাৎ করে পিন্টু দাস নামে এক ব্যবসায়ী সপরিবারে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। তবে পিন্টু দাস নিখোঁজ না কি আত্মগোপনে রয়েছেন, তা এখনো নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।
২০ মিনিট আগে
বাংলাদেশ স্কাউটসের আয়োজনে রাঙামাটির কাপ্তাইয়ের রাইংখ্যং আইল্যান্ডে শুরু হয়েছে ১ম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৬। ২৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত পাঁচ দিনের এই ক্যাম্পে দেশের ৬৪ জেলার ২৫০ জন স্কাউটসহ বিভিন্ন পর্যায়ের সদস্য অংশ নিচ্ছেন।
২৫ মিনিট আগে