
ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল ৫টার দিকে পৌর শহরের ডিসি বস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই এলাকার মমতা বেগমের বাথরুমের স্যানিটারি রিং বসানোর জন্য শ্রমিক নিয়োগ দেন। শ্রমিকেরা বিকেলে মাটি খুঁড়ে গভীর গর্ত তৈরি করেন। পরে ১৪টি রিং বসানোর পর হঠাৎ করেই ওপরের মাটি নির্মাণশ্রমিক লক্ষণ চন্দ্র পালের (৩০) ওপর ধসে পড়ে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত লক্ষণ দিনাজপুরের বীরগঞ্জ থানার সাতোর ইউনিয়নের দক্ষিণ দোলুয়া গ্রামের মৃত রাজবিহারী পালের ছেলে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসের জানান, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজেনার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামে। গত ১৫ এপ্রিল রামেক হাসপাতালে মৃত সন্তানের জন্ম দেন রাজেনা। তখন অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাঁর। এতে তাঁর কিডনির কার্যক্ষমতা একেবারেই কমে যায়।
৮ মিনিট আগে
চলতি বছরের প্রথম চার মাসে ১ হাজার ২৮ জন নারী ও মেয়ে শিশু যৌন সহিংসতাসহ বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে মেয়ে শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৪৭৯টি। ২০২৫ সালে অন্তত ৪৭৬ জন কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছে, ১৫৩ জন ধর্ষণচেষ্টার শিকার হয়েছে...
১৬ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে ছাগলের দাঁত তুলে কোরবানির উপযোগী বানানোর অভিযোগ উঠেছে। মানুষের ডেন্টাল চেম্বারে ছাগলের দাঁত তোলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা একে শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ শহরে পূর্ববিরোধের জেরে আলমগীর মণ্ডল (৩৫) নামের এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে চিহ্নিত মাদক কারবারি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে