
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা এলাকায় ১২ বছরের এক ছেলেশিশুকে দুই দফা ধর্ষণের ঘটনার আসামি মো. রাশেদকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)। গত সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঠাকুরগাঁও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মো. রাশেদ রুহিয়া থানাধীন শুখানিপাড়া আখানগর গ্রামের মইনুল ইসলামের ছেলে। শিশুটিকে ধর্ষণের ঘটনায় গত ২৮ জুন তাঁর মা বাদী হয়ে রুহিয়া থানায় রাশেদকে আসামি করে একটি মামলা করেন। মামলা হওয়ার পর থেকে রাশেদ আত্মগোপনে ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুন ভুক্তভোগী শিশুটি তার বাবার সঙ্গে বাইসাইকেলে করে আখানগর বাজারে যায়। সেখানে রাশেদের সঙ্গে তাদের দেখা হয়। শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেন রাশেদ। তবে বাড়িতে না নিয়ে রাত ৯টার দিকে আখানগর বাজারসংলগ্ন রেলক্রসিংয়ের ১০০ গজ উত্তরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন তিনি।
ঘটনার পর রাশেদ শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান এবং ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখান। পরদিন শিশুটি নিজ বাড়িতে ফিরে এসে বেশ কিছুদিন অসুস্থ থাকে।
এজাহার অনুযায়ী, গত ২৪ জুন বেলা ১১টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলার সময় রাশেদ আবার সেখানে যান। ভেলারহাটে ঘোরানোর কথা বলে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। বিভিন্ন স্থানে ঘোরানোর পর বেলা ২টার দিকে বোচাপুকুর এলাকায় ভুট্টা ও পাটখেতের আইলে নিয়ে শিশুটিকে আবারও ধর্ষণ করেন।
পরে শিশুটিকে তার খালার বাড়িতে পৌঁছে দিয়ে রাশেদ চলে যান। শিশুটি নিজ বাড়িতে ফিরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে এবং অস্বাভাবিক আচরণ করলে পরিবারের সদস্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। তখন শিশুটি নির্যাতনের বিষয় জানায়।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে আসামিকে গ্রেপ্তারে র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে দিনাজপুর র্যাব ক্যাম্পের একটি দল ঠাকুরগাঁও পৌরসভা এলাকা থেকে রাশেদকে গ্রেপ্তার করে রুহিয়া থানায় হস্তান্তর করে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদিউজ্জামান বলেন, ‘র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া আসামিকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশু নির্যাতনের এই সংবেদনশীল মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

কুমিল্লার দেবিদ্বারে যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। অভিযানে পাঁচ মামলায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়। কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়ক ও নিউমার্কেট এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
১১ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে এক তরুণীকে নির্জন ইটভাটায় নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার মামলার পর তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তরুণী গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
১৮ মিনিট আগে
সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে ২০ দিন ধরে শাটডাউন ও কর্মবিরতি চলছে। শিক্ষক সমিতির পর স্টাফ অ্যাসোসিয়েশনও আন্দোলন কঠোর করার ঘোষণা দিয়েছে। স্থগিত রয়েছে বিভিন্ন বিভাগের পরীক্ষা, বাড়ছে সেশনজটের আশঙ্কা।
৩৩ মিনিট আগে
কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নতুন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আয়োজিত মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার (১১ অক্টোবর) দুপুরে ক্যাম্পাসের হোস্টেল এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুই শিক্ষার্থী আহত
৩৬ মিনিট আগে