
সাইবার সুরক্ষা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মো. হেলাল মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার দিবাগত রাতে ভূল্লী থানার কচুবাড়ি হাটপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, হেলাল মিয়া ডিবিতে তদন্তাধীন একটি সাইবার সুরক্ষা আইনের মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি। পুলিশের দাবি, তিনি অবৈধ অনলাইন ক্যাসিনো পরিচালনার পাশাপাশি এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে হেলাল অবৈধ ক্যাসিনো ও মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। এতে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হচ্ছিল বলে অভিযোগ স্থানীয়দের।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বলেন, হেলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
১ মিনিট আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
২১ মিনিট আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৪১ মিনিট আগে
বরিশাল নগরের দপদপিয়া সেতুর মাঝামাঝি পৌঁছালে শুরু হয় খানাখন্দ। একটি সেতুর ওপর যে বড় বড় গর্ত হয়েছে, স্থানীয়দের ভাষায়, ‘এটা নজিরবিহীন।’ তবে শুধু সেতুতে নয়, সেতুর পর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জিরো পয়েন্ট পর্যন্ত রয়েছে এমন বড় বড় গর্ত। এতে বাড়ছে দুর্ঘটনা।
১ ঘণ্টা আগে