কয়েক বছর ধরে ফলন ও দাম ভালো পাওয়ায় মিষ্টি কুমড়া বেশি করে চাষে আগ্রহী হয়েছেন ঠাকুরগাঁওয়ের কৃষকেরা। কিন্তু এবার কুমড়াখেতে দেখা দিয়েছে মোজাইক নামক ভাইরাস। ফলন রক্ষায় কয়েক দফা কীটনাশক ছিটিয়েও কাজ হচ্ছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন জেলার অনেক কৃষক।
জেলার সদর উপজেলার বেগুনবাড়ি, ভুল্লি, নারগুন, বড় বালিয়া, ঢোলারহাট আউলিয়াপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, খেতের মিষ্টিকুমড়া গাছে ফুল ও ফল ধরেছে। মোজাইক ভাইরাসের আক্রমণ দেখা দেওয়ায় শত শত বিঘা জমির কুমড়া গাছ বিবর্ণ হয়ে গেছে। পাতা হলুদ হয়ে যাচ্ছে।
সদর উপজেলার বেগুনবাড়ী গ্রামের কুমড়া চাষি মহসিন আলী বলেন, ‘খেতের গাছ বড় হয়েছে। ডগাও ছড়িয়ে পড়েছে। ফুল-ফল আসতে শুরু করেছে। আর এই সময়ে ডগা, ও কচিপাতা সরু হয়ে কুঁচকে হলুদ হয়ে যাচ্ছে। এতে ফল টিকছে না।’
দেলোয়ার হোসেন নামের সদর উপজেলার নারগুন কহর পাড়া গ্রামের আরেক কুমড়া চাষি জানান, তিনি চার একর জমিতে কুমড়া লাগিয়েছেন। চাষে তাঁর খরচ হয়েছে ৯০ হাজার টাকা। এখন পুরো খেতে মোজাইক ভাইরাস আক্রমণ করেছে। কয়েক দফা কীটনাশক দিয়েও কাজ না হওয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন।
হরিপুর উপজেলার বর্গাচাষি সাইফুল আলম জানান, তাঁর দুই একর জমির মিষ্টি কুমড়াখেতে মোজাইক ভাইরাস দেখা দিয়েছে। লাভের আশায় অনেক পুঁজি বিনিয়োগ করে তিনি এখন ঝুঁকির মুখে আছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, ঠাকুরগাঁও জেলায় এ বছর ১ হাজার ১০৫ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) আলমগীর কবির বলেন, মোজাইক ভাইরাস দমনে কৃষি বিভাগ থেকে চাষিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। আক্রান্ত গাছ খেত থেকে তুলে ফেললেই ভাইরাস অনেকটা দমন হয়। এ ছাড়া কৃষকেরা সচেতন হলে অনেক রোগ থেকেই ফসল বাঁচানো সম্ভব।

যশোরের কেশবপুরে শিমখেতে কাজ করার সময় বিষধর সাপের কামড়ে জব্বার শেখ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি কড়াকড়ি আরোপ করা হয়েছে। অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার নিষিদ্ধ এবং বিশ্ববিদ্যালয়ের নামে অসত্য, বিভ্রান্তিকর ও অনুমোদনহীন তথ্য প্রচারে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের...
১ ঘণ্টা আগে
নেত্রকোনার বারহাট্টায় সড়কের ওপর ইট-সুরকিসহ নির্মাণসামগ্রী ও বিভিন্ন মালপত্র রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পাঁচজনকে জরিমানা করা হয়েছে। আজ রোববার উপজেলার গোবিন্দপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে