দেশজুড়ে প্রচণ্ড দাবদাহ, নেই বৃষ্টি। পুড়ছে উত্তরের জনপদগুলো। মানুষের উঠছে নাভিশ্বাস। এমন খরায় ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি হবে—সেই বিশ্বাস থেকে ঠাকুরগাঁওয়ে ৯ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা দেন মোহর ধার্য করে মেঘ ও বৃষ্টি নামে দুই ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে।
গতকাল বুধবার পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর প্রধান পাড়ায় এ বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে নিমন্ত্রণ করে খাওয়ানোও হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, হলুদ বাটা ও দল বেঁধে বিয়ের গীত গাওয়া হচ্ছে। সঙ্গে ইজাব-কবুলের আয়োজনও। তবে এসবের কোনোটাই মানুষের বিয়ের জন্য নয়। বৃষ্টির আশায় ঘটা করে দুটি ব্যাঙের বিয়েকে ঘিরেই এত আয়োজন। ইসলামি রীতির এ বিয়ে দেখতে নারী-পুরুষের ঢল নামে।
আয়োজকেরা জানান, ব্যাঙের বিয়ে দিলে বৃষ্টি নেমে আসবে। তাই ৯ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা দেনমোহর ধার্য করে এ বিয়ের আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘বাংলার লোকজ বিশ্বাসের এই ঐতিহ্যকে ধরে রাখতে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।’

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
৩ ঘণ্টা আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
৪ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৪ ঘণ্টা আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
৪ ঘণ্টা আগে