ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক রাতে তিন গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১১টি বাড়ি পুড়ে গেছে। আগুনে পুড়ে মারা গেছে ১১ গরু ও ১৫টি ছাগল। গত শুক্রবার দিবাগত রাতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খেটে খাওয়া মানুষ।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে আগুনে পীরগঞ্জের বেলদহি গ্রামে ৫ বাড়ি পুড়ে যায়। দগ্ধ হয়ে মারা গেছে ৬টি গরু। এ ছাড়া চাপাপাড়া গ্রামে পুড়েছে ৫টি বাড়ি। সেখানে মারা গেছে ৫টি গরু ও ১৫টি ছাগল।
অন্যদিকে তাজপুর গ্রামে আগুনে পুড়ে গেছে একটি বাড়ি। চাপাপাড়ায় শর্টসার্কিট ও বেলদহিতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত্র হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পীরগঞ্জ ও ঠাকুরগাঁও স্টেশনের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
উপজেলার চাপাপাড়া গ্রামের জবাইদুর রহমান জানান, তাঁরসহ আশপাশের ৫টি বাড়ির সবকিছুই পুড়ে গেছে। নতুন করে ঘর তোলার সামর্থ্য নেই তাঁদের। তাঁরা এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, আগুনে ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে