
`বাবা সকালে স্কুলে গেলেন, বললেন বিকেলে ফিরবেন। কিন্তু এখন তো সবাই বলছে, তিনি আর আসবেন না...’—কান্না জড়ানো কণ্ঠে বলছিল শরীফ হাসানের আট বছরের মেয়ে মাহিরা।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মালবাহী একটি মাহেন্দ্র গাড়ির ধাক্কায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন সহকারী শিক্ষক শরীফ হাসান (৩৪)। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বেলুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
একই মোটরসাইকেলে থাকা তাঁর সহযাত্রী মিষ্টার (৩০) গুরুতর আহত হয়েছেন। তিনি হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
নিহত শরীফ হাসান ডাঙ্গীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার বনগাঁও গ্রামে। তিনি ওয়াইজুল হকের ছেলে। আহত মিষ্টার একই উপজেলার পশ্চিম বনগাঁও গ্রামের বাসিন্দা, হক মাস্টারের ছেলে।
প্রত্যক্ষদর্শী হুমায়ুন কবির বলেন, `আমি নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখি বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র দ্রুতগতিতে এসে ওদের ধাক্কা মারে। শরীফ ভাই গাড়ির নিচে পড়ে যান। কোনো কিছু বুঝে ওঠার আগেই সব শেষ।’
স্থানীয় প্রবীণ জাকির হোসেন বলেন, “এই রাস্তা দিয়ে প্রায়ই অতিরিক্ত মালবোঝাই মাহেন্দ্র চলে। চালকদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।’
হরিপুর থানার ওসি (তদন্ত) শরীফুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত মহেন্দ্র গাড়িটি শনাক্ত করা হয়েছে। চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২২ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে