কৃষক যখন সারের জন্য হাহাকার করছে, তখন ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে একটি ট্রাকভর্তি টিএসপি সার জব্দ করেছে স্থানীয় লোকজন। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে ইউনিয়নের দেহন ঈদগাহ ময়দানের সামনের রাস্তায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়দের অভিযোগ, সিন্ডিকেট চক্র বাজারে সরকারি দরের চেয়ে বেশি মূল্যে বিক্রির জন্য রাতের অন্ধকারে ট্রাকভর্তি সার অন্যত্র সরাতে চেয়েছিল। স্থানীয় লোকজন ট্রাকটি আটকের পর চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও উপজেলা কৃষি কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে ট্রাক জব্দ করে উপজেলা অফিসে নিয়ে যায়।
পরে ট্রাকে ৩০০ বস্তা টিএসপি সার পাওয়া যায়। সরকারনির্ধারিত দরে প্রতি বস্তার দাম ১ হাজার ৩৫০ টাকা। অথচ কৃষকেরা অভিযোগ করছেন, বাজারে একই সার কিনতে হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়।
স্থানীয় কৃষক তোফাজ্জল হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা মাঠে চাষ করি, অথচ সার পাচ্ছি না। সরকারি দামে তো পাওয়াই যায় না, বেশি দাম দিলেও নেই। অথচ চোরাই সিন্ডিকেট ট্রাকভর্তি করে মজুত রাখছে। এটা আমাদের সঙ্গে সরাসরি অন্যায়।’
সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন, ‘রাত ১টার দিকে খবর পেয়ে আমরা ৩০০ বস্তা টিএসপি সারবোঝাই ট্রাকটি জব্দ করি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জব্দ করা সার সরকারনির্ধারিত মূল্যে বিক্রি করা হবে এবং রাজস্ব খাতে জমা দেওয়া হবে।’
ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ার আলম খান বলেন, ট্রাকটি কোথায় থেকে এসেছে এবং কোথায় যাচ্ছিল, এ বিষয়গুলো নিয়ে তদন্ত হচ্ছে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১৩ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
৪২ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
৪৪ মিনিট আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে