
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা এলাকায় আট বছরের এক কন্যাশিশুকে আখ দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে শিশুটির জবানবন্দি রেকর্ড করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে ভুক্তভোগী শিশু নিজ বাড়ি থেকে টাঙ্গন নদীতে গোসল করতে যায়। সেখানে একা পেয়ে প্রতিবেশী মো. রাশেদ ইসলাম (২০) নামের এক তরুণ শিশুটিকে আখ দেওয়ার প্রলোভন দেখান। একপর্যায়ে নদীর পূর্ব পাড়ে একটি আখখেতে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যান রাশেদ। পরে বাড়িতে ফিরে শিশুটি তার মা ও প্রতিবেশীদের পুরো ঘটনা জানায়। এরপর গত সোমবার থানায় একটি মামলা করা হয়।
মামলার পর শিশুটিকে ঠাকুরগাঁও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক মো. মাহবুব উল ইসলাম ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধনী-২০২৬) ২২ ধারা অনুযায়ী ভুক্তভোগীর জবানবন্দি লিপিবদ্ধ করেন।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত রাশেদ ইসলাম আত্মগোপনে রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম ইফতেরুল ইসলাম বলেন, ‘এর আগে বিকেলে শিয়ালটির কাটা মাথা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত ১০টার দিকে শিয়ালটির মাথা কেটে আনেন উপজেলা ভেটেরিনারি সার্জন মো. মোজাম্মেল হক।’
২১ মিনিট আগে
টাঙ্গাইলের রাজনীতিতে চার দশক ধরে নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত খান পরিবারের এক সদস্যের প্রথমবারের মতো সাজা হয়েছে। একটি হত্যা মামলায় গতকাল সোমবার পরিবারটির ছোট ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সানিয়াত খানকে (বাপ্পা) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
৬ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি ও বালু কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। কিন্তু এ ব্যাপারে মুখ খুলতে সাহস পাচ্ছেন না কেউ।
৭ ঘণ্টা আগে
হাওর থেকে আট বন্ধুর সঙ্গে গত বুধবার কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়ার তরুণ মোফাজ্জল ইমাম সীমান্ত (২০)। ভ্রমণ শেষে শনিবার তাঁদের ফেরার কথা ছিল। শুক্রবার সন্ধ্যায় বন্ধুরা মিলে সৈকতের সুগন্ধা ও কলাতলী পয়েন্টের মাঝামাঝি গোসলে নেমে সীমান্তসহ তিন বন্ধু সাগরে তলিয়ে যান।
৭ ঘণ্টা আগে