
টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মো. রাকিব (২৫) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। আজ বুধবার বিকেলে জামালপুর এক্সপ্রেস ট্রেন স্টেশনে প্রবেশের সময় এ ঘটনা ঘটে।
নিহত রাকিব টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিংগুরিয়া সোনাকান্ত গ্রামের তোয়াব আলী ফকিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছুক্ষণ আগে রাকিবকে রেললাইনের পাশে বসে মাদক সেবন করতে দেখা যায়। ট্রেনটি স্টেশনে প্রবেশ করার মুহূর্তে হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। এতে তাঁর দেহ দ্বিখণ্ডিত হয়ে পড়ে।
রাকিবের পরিবার ও ঘনিষ্ঠদের বরাতে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন সকালে তিনি স্বাভাবিকভাবেই বাসা থেকে বের হন।
এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই কামরুল হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দ্বিখণ্ডিত মরদেহটি উদ্ধার করি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ জিআরপির কাছে হস্তান্তর করা হবে।’
ভূঞাপুর রেলওয়ে স্টেশনমাস্টার আব্দুল কাদের বলেন, ‘জামালপুর এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে ঢোকার সময় দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে খবর দিই এবং বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৭ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৯ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে