
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘এখন একটা বৈরী হাওয়া বইছে। একটা জিনিস বুঝতে হবে, শেখ হাসিনার দল, মওলানা ভাসানীর তৈরি করা দল, বঙ্গবন্ধুর লালন-পালন করা দল আওয়ামী লীগ। যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে। সেই হুজুর মওলানা ভাসানীর দল, বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচুপাতার পানি না। সেটা সিদ্ধ হবে, না নিষিদ্ধ হবে—এ রায় দেওয়ার মালিক জনগণ।’
আজ রোববার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে এলাকার সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাতের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা প্রসঙ্গে কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, ‘কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না। জনগণ যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয়, অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না। আওয়ামী লীগের যারা অন্যায় করেছে, ভুল করেছে, তাদের বিচার হবে এবং আইনের বিচারের দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি হবে। কিন্তু কোনো পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকর হবে বা সেটাই শুদ্ধ, সেটা ঠিক না।’
পাকিস্তান-ভারত যুদ্ধে বাংলাদেশে কেমন প্রভাব পড়তে পারে—এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘এখনকার যুদ্ধ কোনো ছেলেখেলা না। দুই-একটা গুলি ছোড়া আর যুদ্ধ করা এক জিনিস না। ভারত-পাকিস্তান যুদ্ধ হতে পারে না। যুদ্ধ হলে এমন ভয়াবহ হবে, সারা পৃথিবীতে তার প্রভাব পড়বে। ভারত সরকার তারা মানুষের নজরে ভালো হওয়ার জন্য যা করছে, তা অনেকের কাছে ধরাও পড়েছে। এগুলো রাজনীতি না।’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আরও বলেন, ‘ভারত মহাচালকের দেশ—এই পৃথিবীতে শ্রেষ্ঠ চালকের দেশ ভারত। তারা কেন ছেলেখেলা করবে। বর্তমান সরকার যারা যুদ্ধ যুদ্ধ খেলায় মেতেছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ হলে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে। আমার মনে হয়, সেটা হবে না। এখন কোনো যুদ্ধই তার একার না। আমরা ভারতের প্রতিবেশী, আমাদের ওপর অবশ্যই প্রভাব পড়বে।’
এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ বীর প্রতীক, কালিহাতী উপজেলা যুব আন্দোলনের আহ্বায়ক এস এম নাজমুল আলম ফিরোজ, বল্লা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোস্তফা আনসারী, সাধারণ সম্পাদক মো. সাবলু, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।

গত বুধবার ৭ অক্টোবর নাটোর রেলস্টেশন থেকে ক্রিলের ল্যাপটপটি চুরি হয়। পরদিন বৃহস্পতিবার অমল কুমার সাহা নামের এক ব্যক্তি নাটোর থেকে নওগাঁয় নিজ শ্বশুরবাড়ি যাওয়ার পথে নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনে একটি সিটের নিচে ক্রিলের ল্যাপটপটি দেখতে পান। পরে তিনি এটা নিয়ে তাঁর শ্বশুরবাড়ি...
২ ঘণ্টা আগে
গ্রাহকদের অর্থ আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সুভাস্তু ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আবিদুর রহমান ও পরিচালকদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। প্রতিষ্ঠানের অর্থ সংগ্রহ, ব্যয়, ব্যাংক হিসাব ও সম্পদের তথ্য যাচাই করবে সংস্থাটি...
৩ ঘণ্টা আগে
জয়পুরহাট সদর উপজেলার পুরানপৈল বাইপাস মোড়ে অভিযান চালিয়ে ৭৬৮ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এ অভিযান চালায়।
৩ ঘণ্টা আগে
রাজশাহী মহানগরীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পরে মো. জিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এরপর জিয়ার অন্য ভাইদের মারধরে গুরুতর আহত হয়েছেন তাঁর চাচাতো ভাই মো. মিনারুল (৩৬)।
৩ ঘণ্টা আগে