
টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—ঘাটাইল উপজেলার কদমতলী এলাকার জুলহাস মিয়ার ছেলে আলমগীর হোসেন বাদশা (৪৮), অপরজন কাশতলা গ্রামের জুয়েল (৪৫)। তাঁরা দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন। জুয়েল উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে গোপালপুরে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কদমতলী বাজারের উত্তর পাশে মেসার্স জামাল কয়েল অ্যান্ড লাকড়ি মিলের পশ্চিম পাশে রাস্তার ওপর মিনি কাভার্ড ভ্যান ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘাটাইল থানার পুলিশ ঘটনাস্থল থেকে আহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তাঁদের মধ্যে চিকিৎসক আলমগীর হোসেন বাদশাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শামসুজ্জামান আদিলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। মোটরসাইকেলের অপর আরোহী জুয়েলকে কালিহাতি সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। কদমতলী এলাকায় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। এ ছাড়া আরেকজনকে কালিহাতী হাসপাতালে নেওয়ার পর মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রাম নগরের হালিশহরে এক দশক আগে আট বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনার মামলায় মো. মজিবর মৃধা (৬১) নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
৬ মিনিট আগে
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাইবার অপরাধ দমনে সাইবার সুরক্ষা আইন-২০২৬ যথেষ্ট নয়। তাই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও মানুষের বাক্স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা আরও যাচাই-বাছাইয়ের জন্য পুনরায় একটি উপকমিটিতে পাঠানো হয়েছে।
১৩ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে মাদ্রাসার জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মাদ্রাসার কেয়ারটেকারসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের রাজারামপুর (জয়পুর) এলাকায় এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত দুজন হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও গোলাম হোসেন। আজ রোববার বেলা ৩টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এবং জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে