
টাঙ্গাইলের মির্জাপুরে একটি পুকুর সংস্কার করতে গিয়ে পুকুরপাড়ের মাটি খুঁড়ে পাওয়া গেছে একটি গ্রেনেড। খবর পেয়ে গতকাল সোমবার রাতে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়পুর গ্রামের দেলোয়ার হোসেনের পুকুর পাড় থেকে গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে গ্রেনেড পাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে গ্রেনেডটি উদ্ধার করলে স্থানীয় লোকজন তা দেখার জন্য ভিড় জামায়।
পুলিশ জানায়, ৯৯৯-এ ফোন কলের মাধ্যমে তারা জানতে পারে দেলোয়ার হোসেন নামের ওই ব্যক্তির পুকুরপাড়ে গ্রেনেডটি পাওয়া গেছে। গ্রেনেডটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কালের হতে পারে বলে তাদের ধারণা।
মির্জাপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেস, ৯৯৯-এ কল পেয়ে গ্রেনেডটি উদ্ধার করে নিরাপদ স্থানে রাখা হয়েছে। তবে অনেক দিনের পুরোনো হওয়ায় এর কার্যক্ষমতা নেই বলে জানান এই কর্মকর্তা।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকায় দুটি বাসের চাকা পিছলে যায়। এ সময় নৌবাহিনীর বাসটির পেছনের অংশের সঙ্গে সৌদিয়া পরিবহনের বাসের সামনে অংশে ধাক্কা লাগে। এতে দুটি বাসের কিছু অংশের ক্ষতি হয়। দুটি বাসে চারজন যাত্রী থাকলেও কেউ হতাহত হয়নি।
৭ মিনিট আগে
গুলি ছুড়তে ছুড়তে বাড়ির বারান্দায় জানালার গ্লাস ভাঙচুর করে সুমন। একই সঙ্গে সুমনকে গালাগালি করতে শোনা যায়। তবে গুলি করার সময় যুবদল নেতা আবদুস ছাত্তার বাড়িতে ছিলেন কি না সেটা নিশ্চিত হওয়ায় যায়নি।
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ তুহিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে থানায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
২ ঘণ্টা আগে
এসআই শহিদুল ইসলাম বলেন, ওই নারীর পরিচয় শনাক্তে কাজ চলছে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি সড়ক দুর্ঘটনা—সে বিষয়ে তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডিকে অবহিত করা হয়েছে।
২ ঘণ্টা আগে