
টাঙ্গাইলের কালিহাতীতে রাজমিস্ত্রি ফয়সাল (১৮) হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিদের এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন কালিহাতী উপজেলার টুনি মগড়া গ্রামের (কাজি বাড়ি) মো. আ. আলীমের ছেলে মো. আ. মালেক (২১) ও মো. রাশেদুল ইসলামের ছেলে মো. সজিব মিয়া (২০)।
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, ২০২৩ সালের ২২ ডিসেম্বর সন্ধ্যায় কালিহাতী উপজেলার মগড়া পূর্বপাড়া গ্রামের মো. রমজান আলীর ছেলে রাজমিস্ত্রি ফয়সাল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন ২৩ ডিসেম্বর সকালে ধলাটেংগর দক্ষিণপাড়ার কালিবাড়ী চকে ইউক্যালিপটাস-বাগানের ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর বুকে, পিঠে, মুখে ও মাথায় বহু জখম ছিল।
পিপি আরও জানান, এ ঘটনায় নিহত ফয়সালের বাবা মো. রমজান আলী বাদী হয়ে কালিহাতী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। মামলাটির তদন্তভার ডিবি টাঙ্গাইলের ওপর ন্যস্ত হলে এসআই নাফিউল ইসলাম ২০২৪ সালের ১ জানুয়ারি আসামি মো. সজিব মিয়া ও মো. আ. মালেককে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের পর আসামিদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী কালিবাড়ী খেয়াঘাটে পানির নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত স্টিলের চাকু ও নিহত ফয়সালের মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামিরা পরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পরে মামলার তদন্ত কর্মকর্তা ২০২৪ সালের ২৯ জুলাই দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারক ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, ময়নাতদন্ত প্রতিবেদন, সুরতহাল রিপোর্ট ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দেন। পরে আসামিদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক, স্নাতকোত্তর এবং সন্ধ্যাকালীন পরীক্ষায় অসদুপায় ঠেকানো যাচ্ছে না। নকলের দায়ে গত এক বছরে ৬০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। তবু বন্ধ হচ্ছে না নকল।
৩ ঘণ্টা আগে
বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জে নদীভাঙন যেন নিত্যদিনের দুর্ভোগ। মেঘনাসহ বিভিন্ন নদীর ভাঙনে দুই উপজেলার বিস্তীর্ণ জনপদ, ঘরবাড়ি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়লেও ভাঙনরোধে প্রস্তাবিত ১৫টি জরুরি প্রকল্পের ১৪টিই পড়েছে মেহেন্দীগঞ্জে, হিজলায় মাত্র ১টি।
৩ ঘণ্টা আগে
কৃষিপণ্য ও গবাদিপশুর খাবার পরিবহন, মাছ ধরা কিংবা হাটবাজারে যাতায়াত করতে অনেক এলাকার মানুষের কাছে এখনো কাঠের নৌকাই ভরসা। নদ-নদীতে পানি বাড়ায় শরতেও জমে উঠেছে মানিকগঞ্জের ঘিওর ও হরিরামপুরের ঝিটকার শতবর্ষী নৌকার হাট।
৪ ঘণ্টা আগে
‘কণ্ঠে মোদের কুণ্ঠাবিহীন নিত্যকালের ডাক’ স্লোগানে গতকাল শুক্রবার রাজধানীতে লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের জাতীয় কনভেনশনে ৪৫ জেলা থেকে মিলিত হলেন পাঁচ শতাধিক সংস্কৃতিকর্মী। গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ জাতীয় কনভেনশন উদ্বোধন করেন লেখক ও সাংবাদিক নূরুল কবীর।
৪ ঘণ্টা আগে