টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের পাঁচজন আহত হয়েছেন। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর দক্ষিণপাড়া গ্রামে আজ বুধবার (২৫ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম নাঈম ইসলাম (১৭)। সে ওই গ্রামের ওসমান আলী শেখের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জানা গেছে, রামদেবপুর দক্ষিণপাড়া গ্রামের হামিদ মেম্বার ও আজিজ সিকদারের বাড়ির মাঝখানে একটি কবরস্থান রয়েছে। আজ ওই কবরস্থানের জমি নিয়ে সিকদার-মণ্ডল বংশের লোকজনের সঙ্গে সওদাগর বংশের লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় সিকদার ও মণ্ডল বংশের ১৫-২০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র-রামদা, চায়নিজ কুড়াল ও চাপাতি নিয়ে সওদাগর বংশের লোকজনের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় সওদাগর বংশের নাঈম ইসলাম (১৭), মাজাহারুল ইসলাম (১৮), সাকিল (২৩) ও বক্কর (২০) আহত হয়। তাদের মধ্যে নাঈম মারা যায়।
অপর দিকে সিকদার বংশের আজিজুল সিকদার (৭৫) ও হাবিবুর রহমান (৪৫) গুরুতর আহত হয়েছেন। উভয় পক্ষের আহত ব্যক্তিদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম আজকের পত্রিকাকে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যশোরের কেশবপুরে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জনাব আলী (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার নতুন মূলগ্রামের একটি বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত জনাব আলী ওই গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
২ মিনিট আগে
১৬ বছরেও আমাদের পাওনা পরিশোধ করা হয়নি। ২০১০-১২ সাল থেকে একেকজনের পাওনার পরিমাণ ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা। আমরা বুঝি যে গ্রামীণফোন এটা দিতে পারবে না। তাই আমরা ঐক্য পরিষদের পক্ষ থেকে ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে ১০ কোটি টাকা চাচ্ছি। এটাই আমাদের মূল দাবি...
১৪ মিনিট আগে
আলু সংরক্ষণের জন্য ভাড়া নিয়ে রাজশাহীর পবায় একটি কোল্ডস্টোরেজে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার হামলা-ভাঙচুর চালানো হয়। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন
১৪ মিনিট আগে
রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। নারায়ণগঞ্জের জন্য আলাদা বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং উন্নয়ন কর্তৃপক্ষের সীমানা বাড়ানোর বিষয়টিও যাচাই করা হচ্ছে।
১৬ মিনিট আগে