
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষকের বিরুদ্ধে শিক্ষাসফরে গিয়ে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ঘটনা অনুসন্ধান (ফ্যাক্ট ফাইন্ডিং) কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৯ মে) দুপুরে ডিন্স কমিটির আহ্বায়ক ইমরান খানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার তথ্য কর্মকর্তা নাজমুল হোসাইন বলেন, ‘এক শিক্ষার্থীর যৌন হয়রানির অভিযোগ ওঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে। যত দ্রুত সম্ভব এই কমিটিকে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের প্রভাষক মনিরুল ইসলামের বিরুদ্ধে এই যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তবে তদন্ত কমিটির দুজন সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, তদন্ত চলাকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলায় বারণ আছে।
শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহখানেক আগে বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগ থেকে একটি বর্ষের শিক্ষার্থীরা কক্সবাজারে শিক্ষাসফরে যান। ওই সফরে বিভাগের প্রভাষক মনিরুল ইসলামসহ অন্য শিক্ষকেরা যোগ দেন। শিক্ষাসফরের একপর্যায়ে বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানি করেন প্রভাষক মনিরুল ইসলাম। শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে আসার পর বিষয়টি জানাজানি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি মৌখিকভাবে জানানো হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। গত মঙ্গলবার ওই শিক্ষকের কাছ থেকে শুধু মুচলেকা নিয়ে পুরো ঘটনাটি সমঝোতার চেষ্টা করা হয়েছে। এরপর বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ফেসবুকে প্রতিবাদ জানান।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকের বিভাগের চেয়ারম্যান গোপাল চন্দ্র ঘোষের মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
অভিযুক্ত শিক্ষক মনিরুল ইসলামের বক্তব্য জানতে তাঁর মোবাইল ফোনে কল করা হলে তিনি সাড়া দেননি।

সকাল সাড়ে ৯টার দিকে বিচারকের পিয়ন ফোন করে তাঁকে খাসকামরায় ডেকে নেন। তিনি সঙ্গে গাড়ির লগবই নিয়ে যান। লগবইয়ে তাঁর ডিউটি শুরু সকাল সাতটার সময় লেখা ছিল। ৭টা লেখার কারণ জানতে চান বিচারক। বাচ্চু তখন বলেন, ‘স্যার, আপনি আটটার সময় গাড়িতে ওঠেন। সাতটার সময় যদি গাড়ি না পৌঁছায়, তাহলে গাড়ি ধোয়া-মোছা ও পরিষ্কা
৩ মিনিট আগে
পঞ্চগড়ে এক নারীর দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আদালতে মিথ্যা প্রমাণিত হয়েছে। ডিএনএ রিপোর্ট ও মামলার নথি পর্যালোচনা করে আদালত মামলাটি খারিজ, আসামিদের অব্যাহতি এবং বাদীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১৭ ধারায় মামলা করার অনুমতি দিয়েছেন।
১৫ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টের বেড়া ভেঙে প্রায় ২০০ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন ক্ষুদ্ধ কৃষকেরা। সারের কৃত্রিম সংকট এবং অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগ তুলে এ হামলা চালান একদল কৃষক। আজ রোববার দুপুরের দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
জয়পুরহাটের আক্কেলপুরে চাঁদা না দেওয়ার অভিযোগে ‘মব’ সৃষ্টি করে এক ব্যবসায়ীর দোকান ও বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৮ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রধান আসামি রাজুকে গ্রেপ্তার করা হয়েছে।
২৯ মিনিট আগে