টাঙ্গাইলের ঘাটাইলে জমিসংক্রান্ত বিরোধের জেরে কহিনূর মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার উপজেলার উত্তর ধলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে।
নিহত কহিনূরের ছেলে জুয়েল রানা বলেন, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের উত্তর ধলাপাড়া গ্রামের সামী চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন জমি নিয়ে তাঁদের বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যার দিকে একই গ্রামের বাজেয়িদ, তারা মিয়া ও ইসমাইল তাঁর বাবা কহিনূরকে বায়েজিদের বাড়িতে ডেকে নিয়ে য়ান।
সেখানে সামি চৌধুরীসহ অন্যদের সঙ্গে কহিনূরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ধলাপাড়া বাজারে পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যান। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ধলাপাড়া ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, আহত কহিনূর মিয়াকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, জমিসংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের আঘাতে কহিনূর নামে এক ব্যক্তি মারা গেছেন বলে মৌখিক অভিযোগ পেয়ে রাত সাড়ে নয়টার দিকে লাশ থানা নিয়ে আসা হয়েছে। মামলা এখনো প্রক্রিয়াধীন। মরদেহের ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। এ সময় সেখান থেকে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে পুলিশ।
২ মিনিট আগে
রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত হলেও পানি বাড়ছে। উজানের ঢলে দক্ষিণ পাড়ের চরখিদিরপুর ও খানপুরসহ বিভিন্ন চরাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক পরিবার পানিবন্দী, এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে।
১০ মিনিট আগে
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যায় করনীতি ও অত্যাচারী ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে রংপুরে যে ঐতিহাসিক কৃষক বিদ্রোহ হয়েছিল, সেই সত্যকে ভিত্তি করে রচিত হয়েছে ‘রণডঙ্কা’। নাটকের মূল চরিত্র নূরলদীন ছিলেন এই কৃষক বিদ্রোহের মহান নেতা।
১৭ মিনিট আগে
চাঁদপুরের বড় স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন ১০০ থেকে ১৫০ মণ ইলিশ কেনাবেচা হচ্ছে। সরবরাহ স্থিতিশীল থাকার পাশাপাশি বড় ইলিশ বেশি মিলছে এবং দাম চড়া। নাব্য সংকট, চর জেগে ওঠা, নিষিদ্ধ জালের ব্যবহার ও দূষণকে ইলিশ কমার কারণ বলছেন গবেষকরা।
২০ মিনিট আগে