
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ‘আওয়ামী লীগ যে দোষে সর্বহারা হয়েছে, সরকার পতনের পর বিএনপি কিন্তু ওই দোষই করছে।’
আজ শনিবার টাঙ্গাইলের সখীপুরে তাঁর বাসভবনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় তিনি এই মন্তব্য করেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘জামায়াতেরা কিন্তু বেবি-ট্যাক্সি (অটোরিকশা) স্ট্যান্ড দখল করে নাই, বাজার দখল করে চান্দা (চাঁদা) নেয় নাই। বিএনপি কিন্তু এমন করছে।
আগে আওয়ামী লীগ যেখান থেকে চাঁদা নিত, এখন বিএনপি সেখান থেকেই চাঁদা নেয়। হয়তো চাঁদার রেট আরও বাড়িয়ে দিয়েছে। যেখানে যেভাবে ভাগ নেওয়া যায়, সব নেয়। এটা কিন্তু জামায়াত নেয় নাই।’
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘আমার গামছা মার্কার দল সখীপুরের দল, টাঙ্গাইলের দল। আজ বর্ধিত সভায় এতগুলো মানুষের উপস্থিতি! মুক্তিযুদ্ধের সময় আমার সঙ্গে মাত্র কয়েকজন মানুষ ছিল, মানুষের মতো মানুষ একটা-দুইটা-তিনটা-চারটা-পাঁচটা থাকলেই হলো।’
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন দলের জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, সাবেক পৌর মেয়র ও উপজেলা সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, সহসভাপতি সানোয়ার হোসেন মাস্টার, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল, দুলাল হোসেন, আশিক জাহাঙ্গীর, আবু জাহিদ রিপন, তুহিন সিদ্দিকী, বাদল মিয়া, আঁখি আতোয়ার, খলিলুর রহমান প্রমুখ।

রংপুরের পীরগঞ্জে এইচএসসি পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে উপজেলার ভেন্ডাবাড়ি মহিলা কলেজে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদে ভাঙন দেখা দিয়েছে। এতে উপজেলার ইসলামপুর ইউনিয়নে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নে মখাবিল এলাকায় এই ভাঙন দেখা দেয়। এতে করে মখাবিল, শ্রীপুর, ভান্ডারীগাঁওসহ কয়েকটি গ্রাম প্লাবিত হচ্ছে।
৪ ঘণ্টা আগে
টানা ভারী বর্ষণ ও সাঙ্গু নদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বলিপাড়া ইউনিয়নের বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া ও মুসলিমপাড়াসহ কয়েকটি এলাকায় অর্ধশতাধিক পরিবারের ২০০ থেকে ২৫০ জন মানুষ পানিবন্দী হয়ে মানবিক সংকটে পড়েছেন।
৭ ঘণ্টা আগে
খুলনার শহরতলির প্রান্তিকা আবাসিক এলাকায় প্লাস্টিকের বস্তার ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দলকে তলব করা হয়েছে।
৭ ঘণ্টা আগে