Ajker Patrika

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

অনালাইন ডেস্ক
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর আরেকটি ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে। টাঙ্গাইলের কালিহাতী‌তে ঘটা এ দুর্ঘটনায়  আরও তিন শ্রমিক আহত হ‌য়ে‌ছেন।

শুক্রবার (১৬ এপ্রিল) বিকে‌লে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কের উপ‌জেলার চরভাবলা এলাকায় এ ঘটনা ঘ‌টে। তাৎক্ষ‌ণিকভা‌বে নিহত‌দের প‌রিচয় মেলেনি। তবে তারা শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শ‌ফিকুল ইসলাম বলেন, দু‌টি ট্রাকই উত্তরব‌ঙ্গের দি‌কে যা‌চ্ছিল। এক‌টি ট্রাক মহাসড়‌কের চরভাবলা এলাকায় দাঁড়িয়ে ছিল। পেছন থে‌কে আরেকটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রা‌কের তিন শ্রমিক নিহত হন।

তিনি ব‌লেন, এক‌টি ট্রাক জব্দ করা হ‌য়ে‌ছে। এখনও আরেকটি ট্রা‌কের খোঁজ পাওয়া যায়‌নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত