
টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
আজ সোমবার ভোরে সাড়ে ৪টার দিকে ঢাকা যমুনা সেতুর মহাসড়কের কালিহাতীর সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতরা সবাই নোয়াখালী জেলার চৌমুহনী এলাকায় বাড়ি বাড়ি ঘুরে চুল ও পুরোনো মোবাইল ফোন কিনতেন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তাঁরা ফেনী জেলার মহিপাল থানা এলাকা থেকে রডবাহী ট্রাকে বাড়ি ফিরছিলেন।
যমুনা থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক সকাল ৪টার দিকে যমুনা সেতুর পূর্ব প্রান্তের কালিহাতী উপজেলা সরাতৈল যোকারচর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কে উল্টে যায়। এ সময়ে রডের নিচে চাপা পড়ে তাঁরা মারা যান। ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন নওগাঁ জেলার মান্দা থানার রাজেন্দ্র বাড়ি গ্রামের সাকিম মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), একই গ্রামের শহীদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), রাজশাহী জেলার তানোর উপজেলার বাতানপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নজরুল ইসলাম (৬০), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার মামুন (৪৫) এবং নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার মালঞ্চি গ্রামের সাইদুল ইসলামের ছেলে সারিকুল (২৫)। নিহত বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কারখানার কর্মচারী মো. রাকিবুল ইসলাম জানান, পূর্ব বাড্ডা কবরস্থান রোডে মারিয়া আবদুল্লাহ ফুড চিপসের কারখানাটি দোতলা টিনশেডের। গতরাতে কারখানা ভেতরে তাঁরা ১০ জন কর্মচারী ছিলেন। রাত ১০টায় খাবার খেয়ে কারখানার দোতলায় তাঁরা ঘুমিয়ে পড়েন।
৩ মিনিট আগে
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে স্থাপিত র্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলা প্রতিরোধ করতে র্যাব সদস্যরা চায়নিজ রাইফেল, শটগানসহ অন্যান্য অস্ত্র দিয়ে ১০৪টি গুলি ছুড়েছেন। অত্যন্ত শক্তভাবে সন্ত্রাসীদের প্রতিরোধ করা হয়েছে। ফলে তারা ক্যাম্পের ভেতরে প্রবেশ করতে পারেনি। র্যাবের কেউ আহতও হননি।
১ ঘণ্টা আগে
এর আগে এ মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দুজনের জামিনের আবেদন নামঞ্জুর করার পর তাঁদের পক্ষে আইনজীবী মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। ওই আবেদনের ওপর শুনানি হয় রোববার।
১ ঘণ্টা আগে
খামারি সাহাব আলী মাঝি বলেন, কোরবানি ঈদ উপলক্ষে স্থানীয় কয়েকটি বাজারে গরু বিক্রির জন্য নিয়েছিলেন। দাম কিছুটা কম বলায় বাড়িতে ফিরিয়ে আনেন। আজ সোমবার মুলাদী বন্দরের বড় গরুর হাটে বিক্রির জন্য নেওয়ার কথা ছিল।
১ ঘণ্টা আগে