
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে কোনো ধরনের তেলের সংকট নেই। তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।
মীর শাহে আলম আরও জানান, সরকার আগামী তিন মাসের পরিকল্পনা হাতে নিয়েছে। সেই সঙ্গে জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে, সন্ধ্যা ৬টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় ৩০ শতাংশ কমিয়ে আনা।
আজ শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের মাহমুদুল হাসান চাঁদ বাজার পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, বিগত ১৭ বছরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে, তবে বাস্তবে দৃশ্যমান উন্নয়ন হয়নি। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কারভাবে ধরা পড়ছে।
প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের জন্য ইতিমধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের সঙ্গে কথা হয়েছে। জরুরি ভিত্তিতে এসব উন্নয়নকাজ শুরু করা হবে।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামানসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেট নগরীর রায়নগরে বাবা-মা ও গৃহপরিচারিকা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহত দম্পতির প্রবাসী চার সন্তান। একই সঙ্গে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী প্রভাবশালী হওয়ার কারণে যেন আইনের আওতা এড়াতে না পারেন এমন দাবিও জানিয়েছেন তাঁরা।
৫ মিনিট আগে
সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ স্থগিত করে সরকার অনুমোদিত কার্ডধারী ৪৪ হাজার খুচরা সার বিক্রেতাকে বহাল রাখার দাবি জানিয়েছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ...
৭ মিনিট আগে
ফরিদপুরের মধুখালীতে ৮ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার মামলায় ৬৫ বছর বয়সী জামাল মোল্লাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ রায় দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় চকনন্দনপুর মৎস্য খামারের পাশে অলিম্পিক গ্রুপের দুই কর্মীকে মারপিট করে ৪০ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও মালামাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ১৬ আগস্ট রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
২৫ মিনিট আগে