
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ৪০ নেতা কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আসাদুজ্জামান নূর তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নেতা-কর্মীদের মধ্যে রয়েছেন উপজেলার নগদাশিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ কিসলু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম খান, যুবদলের সদস্যসচিব হারুন, শ্রমিকদলের সদস্যসচিব জাফর মিয়া ও উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক বদিউজ্জামান বাদলসহ ৪০ জন।
টাঙ্গাইলের কোর্ট পরিদর্শক তানবীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার সকালে গোপালপুর উপজেলা বিএনপির ৪০ নেতা কর্মী টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জামিন নিতে আসেন। আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ‘গায়েবি ও মিথ্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন ওই নেতা কর্মীরা। উচ্চ আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার সকালে গোপালপুর উপজেলার বিএনপির ওই ৪০ নেতা কর্মী টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে আসেন। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

রংপুরের তারাগঞ্জে একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শাসনের নামে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের পর দুই দফা কারণ দর্শানোর নোটিশ দিয়েও সন্তোষজনক জবাব না পাওয়ায় আজ বৃহস্পতিবার বিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
১ ঘণ্টা আগে
পাবনায় শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে বৈদ্যুতিক পাখা খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার পাবনা পুলিশ লাইনস স্কুলের এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় ভাই-বোন দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার রাতে বুরুংগা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে বিজিবি বাদী হয়ে মামলা করে তাঁদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করে। আজ দুপুরে তাঁদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। খুলনা ফায়াস সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম রাত সাড়ে ১১ টার দিকে বলেন, আমাদের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
২ ঘণ্টা আগে