Ajker Patrika

যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩

টাঙ্গাইল প্রতিনিধি
আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১০: ৪৫
যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৩
টাঙ্গাইলের ভূঞাপুরে যুবদল নেতার বাড়ি থেকে উদ্ধার করা বিদেশি মদ। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রঞ্জু মণ্ডলের বাড়ি থেকে সাড়ে সাত বস্তা বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মদ বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ তিনজনকে আটক করা হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী গ্রামের রঞ্জু মণ্ডলের নিজ বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নাগরপুর সদর উপজেলার ভাবনা গ্রামের রফিস উদ্দিনের ছেলে ও প্রাইভেট কারের মালিক শামীম আহমেদ, দিনাজপুরের বিরল উপজেলার বেলতলী গ্রামের কলিম উদ্দিনের ছেলে গাড়িচালক নুর মোহাম্মদ ওরফে নুরু এবং ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের নলুয়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে ও থানা যুবদলের সদস্য শামীম আল মাসুম।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সাদা প্রাইভেট কারে করে শামীম আল মাসুম রঞ্জু মণ্ডলের বাড়িতে প্রায় সাড়ে সাত বস্তা বিদেশি মদের বোতল নিয়ে আসেন। পরে বাড়ির একটি কক্ষে সোফার নিচে পাঁচ বস্তা, বাথরুমে দুই বস্তা এবং একটি টি-টেবিলের নিচে আধা বস্তা মদের বোতল রাখা হয়।

পরে ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) রুবেল ও চঞ্চলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করে। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম উপস্থিত ছিলেন।

ওসি এ কে এম রেজাউল করিম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত