Ajker Patrika

২২ ঘণ্টা পর ত্রুটি সেরে জেদ্দার উদ্দেশে বিমানের ফ্লাইট

সিলেট প্রতিনিধি
২২ ঘণ্টা পর ত্রুটি সেরে জেদ্দার উদ্দেশে বিমানের ফ্লাইট
ছবি: সংগৃহীত

২২ ঘণ্টা পর ত্রুটি সেরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বোয়িং (৭৭৭-৩০০ ইআর) মডেলের ফ্লাইটটি অবশেষে জেদ্দার উদ্দেশে সিলেট ছেড়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টা ৫৫ মিনিটে সিলেট ত্যাগ করে বিমানটি।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। তিনি জানান, গতকাল সোমবার বিকেলে ঢাকা থেকে বিমানের একটি উড়োজাহাজ যাত্রী নিয়ে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এখান থেকে ওমরাহ যাত্রী নিয়ে উড়োজাহাজটির (বিজি-০২৩৫) সৌদি আরের উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল। কিন্তু ওসমানী বিমানবন্দরে আসার পর উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। যে কারণে বিমানটি জেদ্দা এয়ারপোর্টের উদ্দেশে ছেড়ে যেতে পারেনি।

আজ বেলা ১১টার দিকে বিমানের প্রকৌশল টিম উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি সারানোর কাজে যোগ দেয়। প্রায় পাঁচ ঘণ্টা পর উড়োজাহাজটির ত্রুটি সারানো হয়। এরপর বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে বিমানটি জেদ্দার উদ্দেশে উড়াল দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত