
সিলেটে ৩০৮ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন সিলেটের জৈন্তাপুর উপজেলার সারিঘাটের মৃত শফিকুর রহমানের ছেলে মো. কবির আহমেদ (৩২) এবং মো. চান মিয়ার ছেলে মো. শাকিল আহমেদ (১৯)।
পুলিশ জানায়, গতকাল রোববার রাতে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানাধীন দাসপাড়ার মুসলিম স্কুলের পাশে মেসার্স ইসলাম ব্রাদার্সের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। পরে সন্দেহজনক একটি ট্রাককে থামিয়ে তল্লাশি করে পাথরের নিচে সাদা পলিথিন দিয়ে ঢাকা ভারতীয় ৩০৮ বস্তা চিনি উদ্ধার করা হয়। ওই চিনির ওজন ১৫ হাজার ৯২ কেজি; যেগুলোর আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ১১ হাজার ৪০ টাকা। এ ছাড়া ট্রাক থেকে ৩-৪ সাইজের পাথর (৪০ ফুট) উদ্ধার করা হয়; যেগুলোর আনুমানিক বাজারমূল্য ২ হাজার ৮০০ টাকা।

পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জব্দ করা মালপত্রের বৈধ কাগজপত্র চালক ও তাঁর সহযোগী দেখাতে পারেননি। আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে, এই মালপত্রের মালিক অজ্ঞাত এক ব্যক্তি। আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকনকে আটক করেছে পুলিশ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে লাগাতার ধর্মঘট স্থগিতের পরদিন আটক হলেন
১৩ ঘণ্টা আগে
বাগেরহাটে কাঠবোঝাই ট্রলির ধাক্কায় কামরুল ইসলাম (৪০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিংড়ি গবেষণাকেন্দ্রের সামনে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১৪ ঘণ্টা আগে
‘সবাই নিজ নিজ বাড়ি পাহারা দেবেন। কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে যায়, তাকে ধরে বেঁধে রেখে আমাকে খবর দেবেন। ভোট টাকা দিয়ে কেনার বস্তু নয়। ভোট যদি টাকা দিয়েই কেনা যেত, তাহলে আমি নমিনেশন পেতাম না।’
১৪ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফুট সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আনোয়ার হোসেন নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাহমুদ হাসান নামের আরও এক আরোহী। গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে পূর্বাচল ৩০০ ফুট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১৪ ঘণ্টা আগে