
গিলাফ (বিশেষ লাল কাপড়) ছড়ানোর মধ্য দিয়ে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক ওরস শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে প্রথমে মাজার কর্তৃপক্ষের গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা দলে দলে গিলাফ ছড়াতে মাজারে প্রবেশ করেন। ওরস উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে মাজারে এসে ভিড় জমাতে শুরু করেছেন ভক্ত-অনুরাগীরা। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আগামীকাল শুক্রবার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরস শেষ হবে।
এদিকে, ওরসে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো একটি গরু মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। গত সোমবার বিকেলে তিনি মাজারের মোতোয়ালি (রক্ষণাবেক্ষণকারী) ফতেউল্লাহ আল আমানের কাছে আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেন।
মাজারের খাদেম শামুন মাহমুদ খান সাংবাদিকদের বলেন, সকালে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ওরসে শতাধিক গরু ও খাসি দান হিসেবে পাওয়া গেছে। আগামীকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আখেরি মোনাজাত শেষে শিরনি বিতরণের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি হবে। মোনাজাত পরিচালনা করবেন দরগাহ মাজার মসজিদের মোতোয়ালি ফতেউল্লাহ আল আমান।
শামুন মাহমুদ খান আরও বলেন, ওরসে আগত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিরাপত্তা দিতে কাজ করছেন। এ ছাড়া মেডিকেল টিমের পাশাপাশি ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের আলাদা টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মঞ্জুরুল আলম বলেন, ওরস ঘিরে শাহজালাল (রহ.)-এর মাজার এলাকায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

হাম-রুবেলা প্রতিরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দিনব্যাপী টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন বটতলায় আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
৪ মিনিট আগে
নেশাগ্রস্ত স্বামীর নির্যাতন থেকে বাঁচতে ফাতেমা বেগম পাখি (২৯) নামের এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৭ মে) ভোরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামে ফাতেমার নানার বাড়ির শয়নকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
৬ মিনিট আগে
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটককে ধ্বংসে দেশি- বিদেশি চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছে রাষ্ট্র ও জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটি। এই চক্রান্ত বন্ধের দাবিতে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
৯ মিনিট আগে
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে সহিংসতা ও উত্তেজনা। বিশেষ করে রাজনৈতিক সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির খবর গণমাধ্যমে প্রকাশের পর বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহারা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ....
১৯ মিনিট আগে