নেশাগ্রস্ত স্বামীর নির্যাতন থেকে বাঁচতে ফাতেমা বেগম পাখি (২৯) নামের এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৭ মে) ভোরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারী গ্রামে ফাতেমার নানার বাড়ির শয়নকক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল বুধবার রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তাঁর পরিবার। মৃত ফাতেমা বেগম পাখি রামগঞ্জ উপজেলার নয়নপুর গ্রামের সোহেল হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে সামাজিকভাবে তাঁদের বিয়ে হয়। সংসারে এক মেয়ে ও এক ছেলে রয়েছে।
ফাতেমার মা কোহিনুর বেগম জানান, সম্প্রতি ফাতেমার স্বামী সোহেল মাদকে আসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য তিনি বিভিন্ন সময়ে ফাতেমাকে মারধর করতেন। নির্যাতন সইতে না পেরে ফাতেমা কয়েক দিন আগে তাঁর নানার বাড়িতে চলে আসেন। কিন্তু স্বামী সেখানে গিয়েও নেশার টাকার জন্য তাঁকে মারধর করেন।
কোহিনুর বেগম আরও জানান, এ যন্ত্রণা সইতে না পেরে গতকাল রাতের কোনো এক সময় শয়নকক্ষের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ফাতেমা। আজ সকালে ফজরের নামাজ পড়তে উঠে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখেন তিনি। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দেন।
ঘটনার পর থেকে ফাতেমা বেগম পাখির স্বামী পলাতক।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজধানীতে পৃথক ঘটনায় এক পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার একটি ভাড়া বাসা থেকে নিলুফার ইয়াসমিন (২৯) ও শনিবার দিবাগত রাত ৩টার দিকে ডেমরা...
২ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসির) ভেতরে থাকা ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত নিরাপত্তাকর্মী আইয়ুব আলীকে (৫৬) গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ মিনিট আগে
টাঙ্গাইল শহরের শ্যামা বাবুর খাল দখল করে টাঙ্গাইল পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি স্থাপনা নির্মাণ করেছে। খালের জায়গায় ৭টি পৌর মার্কেটসহ আরও নানা স্থাপনা গড়ে ওঠায় খালটি বিলীন হওয়ার পথে। এতে শহরে স্থায়ী জলাবদ্ধতা ও ভিক্টোরিয়া রোডে যানজট বেড়েছে।
১৮ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (২৮ জুন) দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত উপজেলার ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক
৩৩ মিনিট আগে