
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে সহিংসতা ও উত্তেজনা। বিশেষ করে রাজনৈতিক সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতির খবর গণমাধ্যমে প্রকাশের পর বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহারা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তঘেঁষা এলাকাগুলোর ওপারে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার করিমপুর ও জলঙ্গী থানা অবস্থিত। দীর্ঘ এই সীমান্তপথ ব্যবহার করে যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়; সে জন্য বাড়তি নজরদারি চালাচ্ছে বিজিবি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্ত এলাকায় টহল কার্যক্রম বৃদ্ধি ও জনবল বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে মাদকদ্রব্য, চোরাচালান ও অবৈধ মালপত্র প্রবেশ ঠেকাতেও কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।
এ ছাড়া সীমান্তবর্তী গ্রামগুলোতে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও কাজ করে যাচ্ছে বাহিনীটি। স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক না ছড়িয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত খোঁজখবর ও পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে।
এ বিষয়ে কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘সীমান্তে আমরা অতিরিক্ত জনবল মোতায়েন করেছি এবং নজরদারি বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যার তথ্য আমাদের কাছে নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সহিংসতা মূলত শহরকেন্দ্রিক। তারপরও সীমান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সব সময় প্রস্তুত রয়েছে।’

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত মুজিব আলীর বাড়ি পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখ্য সংগঠক সারজিস আলম।
১৩ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কুটির শিল্প ও পণ্য মেলায় এক তরুণীকে উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার (২৬ জুন) রাত ৮টা ২০ মিনিটে মেলার ভেতরে এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগে
ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে এক যুবক ও বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় সদর উপজেলার শর্শদি রেলগেট ও শহরের নাজির রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
বর্ষার ভরা মৌসুম। এ সময়ে মেঘনা নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কথা। সেই মাছে সরগরম থাকার কথা নদীর ঘাট ও আড়ত। কিন্তু এবার ভিন্ন চিত্র। ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। এতে দুশ্চিন্তায় পড়েছেন হাজারো জেলে। মাছের সংকটে বাড়ছে ঋণের বোঝা, লোকসানের মুখে পড়েছেন মৎস্য
২ ঘণ্টা আগে