সিলেট বিভাগে বেড়েই চলেছে হাম ও ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় এই দুই রোগে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু এবং ডেঙ্গুতে ১ জন নারী মারা গেছেন।
আজ বুধবার সিলেটের বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় নতুন কোনো হাম আক্রান্ত রোগী শনাক্ত না হলেও সন্দেহভাজন ১৯৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ শিশুর মৃত্যু হয়েছে।
তারা হলেন সুনামগঞ্জের দোয়ারাবাজারের ৩ বছর ৮ মাস বয়সী সামিহা ও দিরাইয়ের ৭ মাস বয়সী পরশ এবং মৌলভীবাজারের কমলগঞ্জের ১ বছর ৮ মাস বয়সী ইলমা।
বিভাগজুড়ে বর্তমানে ৫১৮ জন সন্দেহভাজন হাম রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আর এ পর্যন্ত সর্বমোট ১৬৮ জন হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ও হবিগঞ্জ সদর হাসপাতালে ৪ জন রয়েছেন।
আর গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬০ বছর বয়সী ছলিমা বেগম মৌলভীবাজারের জুড়ী উপজেলার বাসিন্দা।
বর্তমানে সিলেট বিভাগের হাসপাতালগুলোতে ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। সব মিলিয়ে গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩০১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যুর সংখ্যা ৩ জন, যেখানে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ১ জন করে রয়েছেন।

তবে একই ঘটনায় এর আগে র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া তিনজনকে নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। গত ৩০ আগস্ট তৎকালীন র্যাব-২ রাকিব হোসেন, পনি গাজী ও সেড্রিক জুলিয়ানকে গ্রেপ্তার করেছিল। রাকিবকে ওই মোটরসাইকেলের মালিক এবং অপর দুজনকে তাঁর সহযোগী দাবি করেছিল র্যাব। রিমান্ড শেষে তাঁদের কারাগারে পাঠানো হয়।
৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় পুলিশ ও কোস্ট গার্ডের অভিযানে ২০ নারী-পুরুষকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার ব্যক্তিদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও ১৮ জন বাংলাদেশি নাগরিক। পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
৭ মিনিট আগে
উপজেলার লেহেম্বা ইউনিয়নের চাপোর পার্বতীপুর গ্রামের মনতাজ আলীর সঙ্গে ৯ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই আবুল হোসেন, আতাউর রহমান চৌখা, আব্দুল হাকিম ও মো. আমিনুল ইসলামের বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন। এরই জেরে মনতাজ আলীর ক্রয় করা ১ একর ১৬ শতাংশ জমির ধানখেতে বিষ
১৪ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়ার তমরদ্দি জোড়খালী উচ্চবিদ্যালয়ে আবারও শিক্ষার্থীদের অচেতন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অসুস্থ ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংকটাপন্ন তিন শিক্ষার্থীকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
২৩ মিনিট আগে