কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় ২০ নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল মঙ্গলবার রাতে বাহারছড়া উপকূলীয় এলাকায় পৃথক অভিযানে পুলিশ ১৮ জন এবং কোস্ট গার্ড দুইজনকে উদ্ধার করে। উদ্ধার ব্যক্তিদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও ১৮ জন বাংলাদেশি নাগরিক।
গতকাল রাত আটটার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার মেরিন ড্রাইভের ফিনিক্সভাঙা এলাকায় অভিযান চালিয়ে ১৮ জনকে উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ আবু সাঈদ।
পরিদর্শক মোহাম্মদ আবু সাঈদ বলেন, একটি মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে টেকনাফের দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে ছোট মাছ ধরার নৌকায় রোহিঙ্গা ও বাংলাদেশি নারী-পুরুষকে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার ব্যক্তিরা জানিয়েছেন, দালালের মাধ্যমে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সেখানে এসেছেন তাঁরা।
উদ্ধার ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান পরিদর্শক আবু সাঈদ। মানবপাচারে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।
একই দিন রাতে বাহারছড়া উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে আরও দুই বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার হওয়া দুইজনকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এজিবি কলোনি কাঁচাবাজার পর্যন্ত সড়কের পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
৯ মিনিট আগে
টাঙ্গাইলের বাসাইলে এক তরুণীকে উত্যক্তের অভিযোগে মারুফ মিয়া (২৪) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে অর্থদণ্ডও দেওয়া হয়। আজ বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দণ্ড দেন।
১০ মিনিট আগে
কিশোরগঞ্জের কটিয়াদীতে শিয়ালের হামলায় নয়জন নারী-পুরুষ আহত হয়েছেন। এ সময় শিয়ালটির কামড়ে আহত হয়েছে দুটি গরুও। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার চান্দপুর ইউনিয়নের পাড়া মণ্ডলভোগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
১২ মিনিট আগে
রাজধানীতে ব্যাটারিচালিত তিন চাকার যান হঠাৎ বন্ধ না করে নির্দিষ্ট এলাকা ও সড়কে চলাচলের সুযোগ রেখে নীতিমালার আওতায় আনার তাগিদ দিয়েছেন পরিবহন বিশেষজ্ঞ ও পরিকল্পনাবিদেরা। তাঁদের মতে, এসব যান বন্ধের আগে বিকল্প গণপরিবহন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চালক, মালিক, আমদানিকারক
১৫ মিনিট আগে