
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আদালতে বিচারাধীন জমিতে বিষ প্রয়োগে ধানখেত নষ্টের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী কৃষক।
জানা যায়, উপজেলার লেহেম্বা ইউনিয়নের চাপোর পার্বতীপুর গ্রামের মনতাজ আলীর সঙ্গে ৯ শতাংশ জমি নিয়ে চাচাতো ভাই আবুল হোসেন, আতাউর রহমান চৌখা, আব্দুল হাকিম ও মো. আমিনুল ইসলামের বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন। এরই জেরে মনতাজ আলীর ক্রয় করা ১ একর ১৬ শতাংশ জমির ধানখেতে বিষ স্প্রে করে নষ্ট করা হয়েছে বলে দাবি করেছেন মনতাজ আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর বিকেলে মনতাজ আলী ধানখেত পরিচর্যা করে বাড়ি ফেরেন। পরদিন বিকেলে জমিতে গিয়ে দেখেন পুরো খেতের ধান নষ্ট হয়ে ঝরে পড়ছে এবং পাতা শুকিয়ে যাচ্ছে। বর্তমানে পুরো খেতই পুড়ে নষ্ট হয়েছে।
স্থানীয় আলতাফুর রহমান, তাসলিম ও মতিউর রহমান জানান, ফসল ধ্বংসের এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এতে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কৃষক মনতাজ আলী বলেন, ‘৯ শতক জমি নিয়ে আদালতে মামলা চলছে। শত্রুতাবশত তাঁরা আমার কষ্টের ফসল বিষ দিয়ে পুড়ে দিয়েছে। এতে আমার প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।’
অভিযুক্ত আতাউর রহমান চৌখা জানান, তিনি ফসল নষ্ট করেননি। তাঁদের সঙ্গে জমি নিয়ে বিরোধ থাকায় তাঁকে ফাঁসানো হচ্ছে।
এ বিষয়ে রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গতকাল রাতে অভিযোগটি পাওয়ার পর তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এজিবি কলোনি কাঁচাবাজার পর্যন্ত সড়কের পাশের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ভাসমান দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
৬ মিনিট আগে
টাঙ্গাইলের বাসাইলে এক তরুণীকে উত্যক্তের অভিযোগে মারুফ মিয়া (২৪) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে অর্থদণ্ডও দেওয়া হয়। আজ বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দণ্ড দেন।
৭ মিনিট আগে
কিশোরগঞ্জের কটিয়াদীতে শিয়ালের হামলায় নয়জন নারী-পুরুষ আহত হয়েছেন। এ সময় শিয়ালটির কামড়ে আহত হয়েছে দুটি গরুও। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার চান্দপুর ইউনিয়নের পাড়া মণ্ডলভোগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
৯ মিনিট আগে
রাজধানীতে ব্যাটারিচালিত তিন চাকার যান হঠাৎ বন্ধ না করে নির্দিষ্ট এলাকা ও সড়কে চলাচলের সুযোগ রেখে নীতিমালার আওতায় আনার তাগিদ দিয়েছেন পরিবহন বিশেষজ্ঞ ও পরিকল্পনাবিদেরা। তাঁদের মতে, এসব যান বন্ধের আগে বিকল্প গণপরিবহন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চালক, মালিক, আমদানিকারক
১২ মিনিট আগে