
অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে গিয়ে তদবির করছেন কিছু পুলিশ কর্মকর্তা। এ ধরনের তদবিরের কারণে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রত হচ্ছেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি দৈনন্দিন সরকারি কাজও ব্যাহত হচ্ছে। তাই অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে গিয়ে তদবির না করতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
গতকাল সোমবার আইজিপির স্বাক্ষরে পুলিশ সদর দপ্তরের জারি করা ওই নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ পুলিশে কর্মরত কিছু সদস্য অফিস চলাকালে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে গিয়ে বিভিন্ন বিষয়ে তদবির করছেন। বিষয়টি সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এসেছে।
নির্দেশনায় বলা হয়, এ ধরনের তদবিরের কারণে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রত হচ্ছেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি দৈনন্দিন সরকারি কাজও ব্যাহত হচ্ছে। এ কারণে এমন কার্যকলাপ নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারক এবং পুলিশ সদর দপ্তরের আগের একটি নির্দেশনার মাধ্যমে বিষয়টি ইতিমধ্যে সব ইউনিটকে ও সব কটি জেলার পুলিশ সুপারকে জানানো হয়েছিল; কিন্তু একই ঘটনা আবারও ঘটছে বলে লক্ষ করা গেছে। সে জন্য আবারও এই নির্দেশনা দেওয়া হলো।
নির্দেশনায় আরও বলা হয়, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো পুলিশ সদস্য কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। পাশাপাশি পদোন্নতি বা অন্য কোনো বিষয়ে মন্ত্রণালয়ে গিয়ে অপ্রয়োজনীয় তদবির করা থেকেও বিরত থাকার জন্য পুলিশ সদস্যদের অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন আজকের পত্রিকাকে বলেন, অফিস চলাকালে অনুমতি ছাড়া নিজ দপ্তর ছেড়ে কোনো মন্ত্রণালয় বা গুরুত্বপূর্ণ দপ্তরে অবস্থান করা প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী। এ ধরনের নির্দেশনা এক বছর আগেই দেওয়া ছিল, সেটাই আবার পুনর্ব্যক্ত করে নির্দেশনা দেওয়া হয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও নির্ধারিত নিয়ম মেনে চলার বিষয়টি স্মরণ করিয়ে দিতে এই চিঠি দেওয়া হয়েছে।

বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন ধরনের সেবা সহজ করতে ইনভেস্ট বাংলাদেশ আইনের খসড়া অনুমোদন করেছে সরকার। এ ছাড়া ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ ২০ শতাংশে উন্নীতের লক্ষ্য নির্ধারণ করে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রের (২০২৬-২০৩০)...
৯ ঘণ্টা আগে
নির্বাচন আয়োজনের জন্য ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের তথ্য চেয়ে স্থানীয় সরকার বিভাগের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার সীমানা ও ওয়ার্ড বিন্যাস দ্রুত সম্পন্ন করার নির্দেশও দিয়েছে সংস্থাটি।
৯ ঘণ্টা আগে
চা-শ্রমিকদের সর্বনিম্ন মজুরি আগামী আগস্ট মাসে পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে চা-শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৫০০ টাকা করার সিদ্ধান্তের প্রস্তাবের ওপর মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলামের...
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন ১২ জুলাই (রোববার) বেলা ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার অধিবেশন শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে