
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় বিএনপি নেতা মহসিন মিয়া নিহত হওয়ার ঘটনায় মামলায় সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার এসআই কাউছার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এর আগে উলুকান্দি গ্রাম থেকে আরও একজনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাধবপুর উপজেলার বাখরনগর গ্রামের জমির আলীর ছেলে ফয়সাল মিয়া (৩২), মানিকপুর গ্রামের শাহ আলম মিয়ার ছেলে রুবেল আহমদ রনি (২৬), সুন্দরপুর গ্রামের আছদ্দর আলীর ছেলে জয়নাল মিয়া (৪২), একই গ্রামের দুবাই মিয়ার ছেলে জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল (৩২) ও চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের ইদ্রিছ আলীর ছেলে রুহুল আমিন (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাতেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে আক্রমণের চেষ্টা করলে পুলিশ তাঁদের ঘেরাও করে আটক করে।
এর আগে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের থানার কাছে বিএনপির দুই নেতা ডাকাতের কবলে পড়েন। তাঁদের হামলায় বিএনপি নেতা ও ব্যবসায়ী মহসিন মিয়া নিহত হন। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি রাতে শায়েস্তাগঞ্জ থানার এসআই তাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন।

ঈদুল আজহার আগে সড়কে যানজট নিরসন ও চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করে সংগঠনটি।
১২ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অরুণ কান্তি রায় সিটনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (১১ মে) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার আবাসিক ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগে
সিলেটে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টাকালে অজ্ঞান হয়ে পড়লে তাকে হত্যা করা হয়। চার বছরের এই শিশু হত্যার এমন লোমহর্ষক বর্ণনা দিয়েছেন এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া জাকির হোসেন। জাকির নিহত শিশুর প্রতিবেশী ও সম্পর্কে চাচা। সোমবার রাতে তাঁকে সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের নিজ বাড়ি থেক
২৯ মিনিট আগে
সংসারের অভাব ঘোচাতে কয়েক বছর আগে বিদেশে পাড়ি জমিয়েছিলেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার যুবক আব্দুর রহিম (৩০)। কিন্তু বিধিবাম! পরিস্থিতি তাঁকে রাশিয়ায় চুক্তিভিত্তিক সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত হতে বাধ্য করে। ২ মে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ান সেনাবাহিনীর পক্ষে লড়াই করার সময় বুলেট বিদ্ধ হয়ে...
৪৩ মিনিট আগে