Ajker Patrika

সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি
সিলেটে হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরিফ নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) তার মৃত্যু হয়। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে একজন ও হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। তিনি জানান, আরিফ হাম এবং ব্রঙ্কোনিউমোনিয়া সন্দেহে ভর্তি হয়েছিল। পরে তার পেটে ব্যথা, কালো মল এবং নাক দিয়ে কালো রঙের মতো তরল পদার্থ বের হতে শুরু করে। এটি হেমোরেজিক হাম বা ব্ল্যাক হামও হতে পারে। প্রাসঙ্গিক পরীক্ষার জন্য তার নমুনা ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময় নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৮ জন। আর বর্তমানে হাসপাতালে আছে ১৬০ জন। সবচেয়ে বেশি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৩ জন ভর্তি রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থীকে খুন পূর্বপরিকল্পিত, খুনি রুমমেট: পুলিশ

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম আবুঘারবিয়েহ

ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা গেল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত