Ajker Patrika

মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে বাসচাপায় বাবা নিহত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১৫: ৪০
মেয়েকে স্কুলে দিয়ে ফেরার পথে বাসচাপায় বাবা নিহত
প্রতীকী ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাসায় ফেরার পথে যাত্রীবাহী বাসের চাপায় মো. জুয়েল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাতিসা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল ফেনী জেলার বাসিন্দা। তবে পরিবার নিয়ে বাতিসা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পেশায় তিনি গাড়িচালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েল তাঁর মেয়েকে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দিয়ে বাসায় ফিরছিলেন। মহাসড়কের চট্টগ্রাম লেনের ওয়াকওয়ে দিয়ে বাসায় ফেরার পথে পেছন থেকে স্টার লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় বাসটি দ্রুতগতিতে পালিয়ে যায়।

মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শাহাব উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুয়েলের মরদেহ উদ্ধার করেছে। পালিয়ে যাওয়া বাস ও তার চালককে শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে জুয়েলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ

যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম আবুঘারবিয়েহ

ট্রাম্পের অনুষ্ঠানে গুলি: আটক যুবক সম্পর্কে যা জানা গেল

হোয়াইট হাউসের ডিনারে হামলা: মেধাবী প্রকৌশলী ও উদ্ভাবক অ্যালেন কেন অস্ত্র তুলে নিলেন

মেয়ে বেঁচে নেই, লাশটা অন্তত পেতে চাই: যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার নাহিদার বাবা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত