
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের জন্য ‘ওরিয়েন্টেশন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. এমদাদুল হক এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সিকৃবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সহযোগী অধ্যাপক ড. মো. ওমর শরীফ ও ড. ফাহমিদা ইসহাক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম মাহবুব-ই-ইলাহী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ কাওছার হোসেন, প্রক্টর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. জসিম উদ্দিন আহাম্মদ, রেজিস্ট্রার (অ. দা) অধ্যাপক ড. মো. আসাদ-উদ-দৌলা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাছুমা হাবিব নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘পড়াশোনা করলে সফলতা আসবেই এবং পড়ালেখার বিকল্প নাই। সবার কাছ থেকে শেখার মানসিকতা নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসমূহ র্যাগিং ও মাদকমুক্ত রাখাতে হবে, এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’
মাছুমা হাবিব আরও বলেন, শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানো প্রয়োজন, যাতে গবেষণা কার্যক্রম আরও বেগবান হয়।

বরিশালের মুলাদীতে জুয়া, চুরি-ডাকাতি ও মাদক কারবার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার সোনামদ্দিন বন্দরে বাজার কমিটি ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
১১ মিনিট আগে
দীর্ঘদিন ব্রাজিল দলের সমর্থক হিসেবে পরিচিত সজিব আহম্মেদ এবার আনুষ্ঠানিকভাবে আর্জেন্টিনা দলের সমর্থক হওয়ার ঘোষণা দিয়েছেন। নিজের এই সিদ্ধান্তকে ব্যতিক্রমীভাবে প্রকাশ করতে তিনি দুধ দিয়ে গোসল করেন।
২৩ মিনিট আগে
বরিশালের মুলাদীতে গোসলে নেমে জামিলা (১৪) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১টায় উপজেলার জয়ন্তী নদীর চরকালেখান ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর লঞ্চঘাটে সে নিখোঁজ হয়।
২ ঘণ্টা আগে
পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে থানায় নেওয়ার পর তাঁকে ছাড়িয়ে নিতে থানার সামনে অবস্থান ও বিক্ষোভ করেন প্রায় ৩ শতাধিক গ্রামবাসী। পরে পুলিশের সঙ্গে গ্রামবাসীর প্রতিনিধিদের আলোচনার পর আটক রিপন সরকারকে তাঁদের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।
২ ঘণ্টা আগে