
শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে পুরোদমে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু। তাঁর ভাষ্য, উপাচার্য, রেজিস্ট্রার ও প্রকল্প পরিচালক নিয়োগের পর ক্যাম্পাসের জায়গা নির্ধারণ ও ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি চলছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের ১১টি প্রশাসনিক দায়িত্ব থেকে পাঁচ শিক্ষকসহ ৯ জন পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা সবাই বিএনপিপন্থী শিক্ষকদের একটি অংশের সংগঠন সাদা দলের সদস্য।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) উপাচার্য মো. আসাদুজ্জামান সরকার খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আজ বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবদুল জব্বার মোড় এলাকায় আশরাফুল হক হলের এক শিক্ষার্থীকে মারধর করেন শহীদ শামসুল হক হলের ১০-১৫ জন শিক্ষার্থী। এর কিছুক্ষণ পর দুই হলের শিক্ষার্থীদের মধ্যে আবার সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী দুই পক্ষের ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে..