
সিলেটের জৈন্তাপুর উপজেলায় আরও ১৪ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার ৪ নম্বর বাংলাবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার নেতৃত্বে এ অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, জৈন্তাপুর মডেল থানার পুলিশ ও সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন শ্রীপুর বিওপির সদস্যরা।
অভিযান চলাকালে ৪ নম্বর বাংলাবাজার এলাকায় কয়েকটি ক্রাশার মিলে রাংপানি নদীর ২ হাজার ঘনফুট ও শ্রীপুর চা-বাগানের পাশে মজুত করে রাখা আরও ১২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা ইউএনও জর্জ মিত্র চাকমা বলেন, গত সপ্তাহে ৪ নম্বর বাংলাবাজার এলাকায় জব্দকৃত সাড়ে ৯ হাজার ঘনফুট পাথর ও শনিবার ২ হাজার ঘনফুটসহ মোট সাড়ে ১১ হাজার ঘনফুট পাথর রাংপানি নদীতে পুনঃস্থাপনের কাজ শুরু হয়েছে। আর শ্রীপুর চা-বাগান এলাকা থেকে জব্দ করা ১২ হাজার ঘনফুট পাথর জাফলংয়ের পিয়াইন নদে পুনঃস্থাপন করা হবে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১৫ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
৪৪ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে